রমজানের শেষ দশক: বিদায়ের কান্না

রমজান বিদায়ের কষ্ট।‌ রমজান আমাদের মাঝে এসেছিল রহমত হয়ে। মাগফিরাত হয়ে। জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা হয়ে। কিন্তু আজ রমজান যেন আমাদের দিকে তাকিয়ে বলছে “আমি আর বেশিদিন থাকব না। কিছুদিন পর আমরা বলব—

كان رمضان

“রমজান ছিল।

◾ভাবুন এই মাস চলে গেলে আবার কি আমরা তাকে পাব? হতে পারে এটা জীবনের শেষ রমজান। রমজানের বিদায়কে ভয় করুন। প্রিয় রাসূল বলেছেন

“যে রমজান পেল কিন্তু ক্ষমা পেল না — সে ধ্বংস”

পবিত্র রমজান এমন এক মাস, যে মাসে আকাশের দরজা খুলে যায়, রহমত নেমে আসে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর বান্দাদের ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামীন বিশেষভাবে আহ্বান জানান। তবুও কেউ যদি এই মাস পেয়ে আল্লাহর ক্ষমা না পায় — তবে তার জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কী হতে পারে!

◾রাসূলুল্লাহ ﷺ এক হাদিসে বলেছেন—

عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:

«رَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ»

অর্থঃ

“ধ্বংস হোক সেই ব্যক্তির, যার কাছে রমজান এলো, তারপর রমজান শেষ হয়ে গেল অথচ তাকে ক্ষমা করা হলো না।”

(তিরমিজি)

এই পৃথিবীতে আমরা সবাই পাপী। কেউ ছোট পাপ করেছি, কেউ বড় পাপ করেছি। কিন্তু আল্লাহর রহমত এত বিশাল যে তিনি আমাদের জন্য বিশেষ একটি মাস দিয়েছেন— রমজান।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

«مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

(বুখারী, মুসলিম)

অর্থঃ

“যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়।”

আরেক হাদিসে—

«مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

যে ব্যক্তি তারাবিহ ও কিয়ামুল লাইল করে, তার গুনাহ মাফ হয়ে যায়।

অর্থাৎ রোজা, তারাবিহ, কুরআন, দোয়া — সবকিছুই বান্দাকে ক্ষমার দিকে নিয়ে যায়।

◾তাহলে প্রশ্ন — এত সুযোগের পরও কেউ ক্ষমা পায় না কেন? ভাবুন তো!

একজন ছাত্রকে পরীক্ষায় পাশ করার জন্য সব প্রশ্ন আগেই বলে দেওয়া হয়েছে। শিক্ষক বলেছেন— “এই প্রশ্নগুলো পড়লেই তুমি পাশ করবে।” তবুও যদি সে ফেল করে — তাহলে কি এটাকে দুর্ভাগ্য বলা যায় না?

রমজান ঠিক তেমনই। এই মাসে— শয়তানকে শিকলে বন্দী করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের বৃষ্টি ঝরে, লাইলাতুল কদর দেওয়া হয়

তারপরও যদি কেউ ক্ষমা না পায় — তবে সত্যিই সে বড় হতভাগা।

◾রমজান চলে গেলে সাহাবীরা কাঁদতেন। কারণ জানা নেই হতে পারে এটা শেষ রমজান।

সালাফে সালেহীন ছয় মাস দোয়া করতেন—

اللهم تقبل منا رمضان

হে আল্লাহ! আমাদের রমজান কবুল করুন।

আর ছয় মাস দোয়া করতেন—

اللهم بلغنا رمضان

হে আল্লাহ! আবার রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দিন।

🔴শেষ দশকের গুরুত্ব

রাসূল ﷺ বলেছেন—

تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ

“রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান কর।”—সহীহ বুখারী

এই সেই রাত— লাইলাতুল কদর। আল্লাহ বলেন—

لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ

এক রাত ৮৩ বছরের চেয়েও বেশি ইবাদতের সমান।

ভাবুন—এক রাত এক সিজদা এক কান্না এক দোয়া

হয়তো আমাদের পুরো জীবন বদলে দিতে পারে।

◾নবীর আমল

উম্মুল মু’মিনীন আয়েশা বিনতে আবু বকর (রা.) বলেন

كان النبي ﷺ إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله

“রমজানের শেষ দশক এলে নবী ﷺ কোমর বেঁধে নিতেন, রাত জাগতেন এবং পরিবারকে জাগাতেন।”

—সহীহ বুখারী

অর্থাৎ—এই দশক ছিল ইবাদতের ঝড়ের সময়।

◾সাহাবীদের অবস্থা

১. উমরের কান্না

খলিফা হযরত উমর রাতে কুরআন পড়তেন।

এক আয়াত পড়তে পড়তে কাঁদতেন—

إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ

তার বুকের শব্দ দূর থেকে শোনা যেত।

২. আবু বকর (রা.)

খলিফায়ে আউয়াল হযরত আবু বকর সিদ্দিক। তিনি বলতেন

“হায়! যদি আমি একটি গাছ হতাম!” এটা ছিল তার আল্লাহভীতি।

৩. কুরআনের সামনে নবীর কান্না। তিলাওয়াত করছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ

যখন তিনি পড়লেন—

فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ

রাসূল ﷺ বললেন—থামো”। তার চোখে অশ্রু।

,◾ইমামদের আমল

ইমাম মালিক বিন আনাস। রমজান এলে সব দুনিয়াবি কাজ বন্ধ করতেন। শুধু— কুরআন তিলাওয়াত আর হাদিস।

ইমাম শাফেয়ী। রমজানে ৬০ বার কুরআন খতম করতেন। ইমাম আহমদ রাতে দীর্ঘ নামাজ পড়তেন।

◾ শেষ দশকে ইতিকাফ

রাসূল ﷺ প্রতি বছর ইতিকাফ করতেন।‌ইতিকাফ মানে

দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে সংযোগ।

🔴 সদকায়ে ফিতর সদকায়ে ফিতর ফরজ।

হাদিস—

فرض رسول الله ﷺ زكاة الفطر

“রাসূল ﷺ সদকায়ে ফিতর ফরজ করেছেন।”

—সহীহ বুখারী

এ বছরের সদকায়ে ফিতরের হিসাব (প্রতি ব্যক্তি)

১. গম / আটা – ১.৬৫ কেজি বা ১১০ টাকা

২. যব – ৩.৩ কেজি বা ৫৯৫ টাকা

৩. খেজুর – ৩.৩ কেজি বা ২,৪৭৫ টাকা

৪. কিশমিশ – ৩.৩ কেজি বা ২,৬৪০ টাকা

৫. পনির (চিজ) – ৩.৩ কেজি বা ২,৮০৫ টাকা

সংক্ষেপে সর্বনিম্ন ফিতরা: ১১০ টাকা (গম/আটার হিসাবে) সর্বোচ্চ ফিতরা: ২,৮০৫ টাকা (পনিরের হিসাবে)

গুরুত্বপূর্ণ কথা ফিতরা ঈদের নামাজের আগে আদায় করা উত্তম ও ওয়াজিব। নিজের সামর্থ্য অনুযায়ী বেশি দিয়েও আদায় করা যায়। পরিবারে যতজন সদস্য (শিশুসহ) আছে, প্রত্যেকের জন্য আলাদা ফিতরা দিতে হবে।

🔴 রমজান চলে যাচ্ছে। আজ যদি আমরা কাঁদি না

কবে কাঁদব? কান্নার মজলিস করুন। একা একা কাঁদুন পরিবার নিয়ে কাঁদুন। এখনই কান্নার উপযুক্ত সময়।

◾আগামীকাল আমি উমরার সফরে যাচ্ছি।

আমি যাচ্ছি সেই ঘরে—যে ঘরকে আল্লাহ বলেছেন—

وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ

এই ঘরের দিকে তাকালে মানুষ কাঁদে। তাওয়াফ করতে করতেহৃদয় ভেঙে যায়। রমজানে উমরা সম্পর্কে নবী ﷺ বলেছেন—

عمرة في رمضان تعدل حجة

“রমজানে উমরা হজের সমান সওয়াব।”

তাই বলব যাদের সামর্থ্য আছে জীবনে অন্তত একবার

রমজানে বাইতুল্লাহর সামনে দাঁড়ান। আপনার জীবন বদলে যাবে।

🔴 রমজান এসেছিল রোজা নিয়ে, কুরআন তেলাওয়াতের আহবান নিয়ে, রাতের দীর্ঘ নামাজ নিয়ে, তাকওয়া ও আল্লাহ ভীতির শিক্ষা নিয়ে। এই আমলগুলো সারা বছর ধরে রাখুন।

◾ রামজানে আমরা বলেছি

اياك نعبد واياك نستعين

এটা আমাদের অঙ্গীকার। সারা জীবনের অঙ্গীকার। এই নীতির উপর আমি চলব আমার পরিবার চলবে। আমরা কোন অবস্থায় কখনো এর বাইরে যাব না। পবিত্র রমজানে এই সিদ্ধান্ত গ্রহণ করি।

◾ পবিত্র রমজান দোয়ার মাস। আল্লাহর সাথে কথা বলার মাস। শেষ দিনগুলো শুধুই আল্লাহর জন্য। আর কোন কাজের জন্য নয়। চলুন সিদ্ধান্ত গ্রহণ করি।

Scroll to Top