স্বাধীনতার অর্থ ও গুরুত্ব | একজন মুমিন আর একজন কাফেরের স্বাধীনতা এক নয়

প্রথম আলোচনা স্বাধীনতার অর্থ কি? দ্বিতীয় আলোচনা স্বাধীনতার গুরুত্ব। এই মুহূর্তে এই বিষয়ের আলোচনাটা খুব জরুরী। আমরা আলোচনা করব একজন মুমিনের জীবনে কেমন স্বাধীনতা প্রয়োজন। সেই অর্থে আমরা কতটা স্বাধীন। কারো সমালোচনা আমাদের উদ্দেশ্য নয়। সমস্যার গভীরে যাওয়া আমাদের লক্ষ।

প্রথম বোঝা প্রয়োজন মুমিনের জীবনের লক্ষ্য এজেন্ডা কি?জীবনের এজেন্ডার সাথে স্বাধীনতার সম্পর্ক। প্রতিটি মানুষের জীবনের লক্ষ্য ও এজেন্ডা এক নয়। বিশেষ করে একজন মুমিন আর একজন কাফেরের জীবনের লক্ষ্য এজেন্ডা এক নয়। কাজেই একজন মুমিনের কাছে স্বাধীনতার অর্থ আর একজন কাফেরের কাছে স্বাধীনতার অর্থ এক নয়।

একজন মুমিন পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে বাঁচে। খলিফা অর্থ প্রতিনিধি। একজন মুমিন নিজেকে প্রতিনিধি মনে করে।

وَإِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَـٰۤىِٕكَةِ إِنِّی جَاعِلࣱ فِی ٱلۡأَرۡضِ خَلِیفَةࣰۖ

[Surah Al-Baqarah: 30]

আর স্মরণ কর, যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, ‘নিশ্চয় আমি যমীনে একজন খলীফা সৃষ্টি করছি’,

কাজেই মু’মিনের জীবনের লক্ষ্য এজেন্ডা হলো পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে বেঁচে থাকা। আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করা। আল্লাহর খলিফা হিসেবে মুমিন আল্লাহ হুকুমত প্রতিষ্ঠা করে‌। আল্লাহর পক্ষ থেকে আসা বিধি-বিধানকে প্রতিষ্ঠিত করে।

ٱلَّذِینَ ءَامَنُوا۟ یُقَـٰتِلُونَ فِی سَبِیلِ ٱللَّهِۖ

Surah An-Nisāʾ: 76

মুমিনের সংগ্রাম লড়াই আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য। নিজের হুকুমত প্রতিষ্ঠার জন্য মুমিন লড়াই সংগ্রাম করে না। মুমিন জীবন যৌবন অর্থ শ্রম মেধা সবকিছু ঢেলে দেয় আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য।

{ قُلۡ هَـٰذِهِۦ سَبِیلِیۤ أَدۡعُوۤا۟ إِلَى ٱللَّهِۚ عَلَىٰ بَصِیرَةٍ أَنَا۠ وَمَنِ ٱتَّبَعَنِیۖ}

[Surah Yūsuf: 108]

{ قُلۡ إِنَّ صَلَاتِی وَنُسُكِی وَمَحۡیَایَ وَمَمَاتِی لِلَّهِ رَبِّ ٱلۡعَـٰلَمِینَ }

[Surah Al-Anʿām: 162]

বিপরীতে একজন অবিশ্বাসী কাফের আল্লাহর প্রতিনিধি হিসেবে বাঁচে না। সে নিজেকে আল্লাহর প্রতিনিধি মনে করে না। সে আল্লাহর পক্ষ থেকে আসা বিধি-বিধান মানে না।

{ وَٱلَّذِینَ كَفَرُوا۟ یُقَـٰتِلُونَ فِی سَبِیلِ ٱلطَّـٰغُوتِ }

কাজেই একজন মুমিন আর একজন কাফের এক না। মুমিন আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করার স্বাধীনতা চায়। আর একজন অবিশ্বাসী চায় নিজ পরিকল্পনা বাস্তবায়ন করতে। এটাকে সে স্বাধীনতা মনে করে।

{ فَٱعۡلَمۡ أَنَّمَا یَتَّبِعُونَ أَهۡوَاۤءَهُمۡۚ وَمَنۡ أَضَلُّ مِمَّنِ ٱتَّبَعَ هَوَىٰهُ بِغَیۡرِ هُدࣰى مِّنَ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ لَا یَهۡدِی ٱلۡقَوۡمَ ٱلظَّـٰلِمِینَ (50) }

[Surah Al-Qaṣaṣ: -50]

জেনে রেখ, তারা শুধু তাদের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহর পথ নির্দেশ ছাড়াই যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে আছে? আল্লাহ যালিম সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না।

আল্লাহর পক্ষ থেকে আসা বিধি-বিধান ইনসাফের উপর প্রতিষ্ঠিত। আল্লাহর বিধানে সবাই সমান। এখানে সকলের রয়েছে ন্যায্য অধিকার। যেখানেই মানুষ বিধি-বিধান রচনা করে এখানে মানুষের উপর মানুষের প্রভুক্ত প্রতিষ্ঠিত হয়। সেখানে জুলুম অবিচারের ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ে।

আল্লাহ রাব্বুল আলামীন যুগে যুগে ইনসাফের শিক্ষা দিয়ে এ পৃথিবীতে নবীদের পাঠিয়েছেন। নবীজির জিম্মাদারী ছিল ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা। স্বাধীনতা অর্জনের দীর্ঘ লড়াই ছিল নবীদের জীবনে। তাদের সংগ্রাম ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। জুলুম থেকে পৃথিবী মুক্ত করার সংগ্রাম।

মক্কায় প্রিয় রাসূলের পরাধীনতা

*****************************

আমাদের প্রিয় নবী জন্ম নিয়েছিলেন মক্কায়। মক্কা ছিল জুলুমের নগরী। এখানে মানুষের কোন অধিকার ছিল না। মানুষের উপর ছিল মানুষের প্রভুক্ত। উচ্চবিত্ত নিম্ন বৃত্তের উপর করতো জুলুম। দুর্বলের কোন অধিকার ছিল না। আমাদের প্রিয় নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হলেন। তিনি সমাজে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের উপর মানুষের কোন প্রভুক্ত নেই। সকল মানুষের প্রভু এক আল্লাহ।

সমাজের সবলের দুর্বলের উপর প্রভুক্ত নেই। উচ্চবিত্তের নিম্ন বৃত্তের উপর প্রভুক্ত নেই। পুরুষের নারীদের উপর প্রভুক্ত নেই। সাদার কালের উপর প্রভুক্ত নেই। সকল মানুষ এক আল্লাহর বান্দা। সকলের উপর আল্লাহর প্রভুক্ত। কাজেই তোমরা একে অন্যের উপর জুলুম করো না। জালিমদের আল্লাহ ভালোবাসেন না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইনসাফ করো। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত এর অর্থ।

মক্কার সমাজের কায়েমি স্বার্থবাদী শক্তি প্রিয় নবীর মোকাবেলায় ঐক্যবদ্ধ হলো। তারা এ দাওয়াতের মোকাবেলা করলো। প্রিয় নবীর এ দাওয়াত প্রচারের স্বাধীনতা ছিল না মক্কায়। মক্কায় জন্ম নিয়েও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম নিজেদের জন্মভূমিতে ছিলেন পরাধীন।

মক্কার মুশরিক সমাজ প্রিয় রাসূলকে ক্ষমতা দিতে তৈরি ছিল। তারা প্রস্তাব দিয়েছিল সমঝোতার। সব চাহিদা পূরণ করা হবে কিন্তু মানুষের স্বাধীনতার কথা বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমা বলা যাবে না। কাফেরদের কথা ছিল যা চাও সব পাবে। সব চাহিদা আমরা পূরণ করব। থাকতে হবে পরাধীন।

মক্কা‌ নগরীতে মুসলিমদের এ কালেমার দাওয়াত গ্রহণ করার স্বাধীনতা ছিল না। এ কালিমার দাওয়াত গ্রহণ করা ছিল ভয়াবহ অপরাধ। যার শাস্তি ছিল মৃত্যুদণ্ড।

মক্কায় কাফেরদের স্বাধীনতা

************************

বিপরীতে এ মক্কাতেই কাফেরদের স্বাধীনতা ছিল। কাফেরদের মূর্তি তৈরি মূর্তি পূজার স্বাধীনতা ছিল। তাদের ছিল মূর্তিপূজার বিরোধীদের নির্মূল করার স্বাধীনতা। যারা কালেমার দাওয়াত গ্রহণ করবে তাদের বিচার করার স্বাধীনতা ছিল।

কালিমার দাওয়াত গ্রহণের কারণে আল্লাহর রাসূলের সাহাবী হযরত খাব্বাব হযরত বেলালকে জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে তারা অত্যাচার করেছে। হযরত ইয়াসির ও হযরত সুমাইয়ার মত নিরপরাধ ঈমানদারদের নির্মমভাবে তারা হত্যা করেছে। তাদের অত্যাচারে টিকতে না পেরে প্রিয় নবী এবং সাহাবায়ে কেরামদেরকে মাতৃভূমি মক্কা থেকে বিদায় জানাতে হয়েছিল। তাদের দৃষ্টিতে এই জুলুম কোন অন্যায় ছিল না। এটা ছিল তাদের অন্যায়ের শাস্তি। অভিমান গ্রহণ করা ছিল অপরাধ। কাফেরদের বেইমানীর স্বাধীনতা ছিল কিন্তু ঈমানদারদের ঈমান গ্রহণের স্বাধীনতা ছিল না।

কাফের আর মুমিনের স্বাধীনতা এক নয়

***********************************

প্রিয় রাসূলের জীবনের ছিল লড়াই। এ লড়াই ছিল মানুষের মৃত্যুর লড়াই। মানুষের প্রভুক্ত থেকে মুক্ত করাই ছিল লক্ষ্য ।হিজরতের পর দীর্ঘ লড়াই। তারপর এসেছিল প্রিয় নবীজির জীবনে বিজয়। ঈমানদারগণ পেয়েছিল মক্কা ভূমিতে স্বাধীনতা। মক্কায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল।পবিত্র ভূমি থেকে মূর্তি পূজা নির্মূল হয়েছিল চিরতরে। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর মূর্তিপূজারীরা পরাজিত হয়েছিল।

মক্কায় ঈমানদারদের স্বাধীনতা অর্জিত হলো। তখন পরাজিত হলো অবিশ্বাসীরা। যেখানে মুমিনের স্বাধীনতা সেখানে কাফেরের স্বাধীনতা নেই। আর যেখানে কাফেরের স্বাধীনতা সেখানে মুমিনের স্বাধীনতা নেই। তাই মুমিনের জীবনের স্বাধীনতা আর কাফেরের জীবনের স্বাধীনতা এক নয়।

মিশরে ফেরাউনের স্বাধীনতা হযরত মুসার পরাধীনতা

**********************************************

আমরা যদি ফেরাউনের মিশর দেখি ফেরাউনের মিশরে বনি ইসরাইলের ধর্ম পালনের স্বাধীনতা ছিল না। তারা সেখানে বেঁচে ছিল রাষ্ট্রের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে। তাদের জীবন ছিল দাসত্বের। তারা ছিল পরাধীন। সেখানে ফেরাউন এবং তার সম্প্রদায় ছিল স্বাধীন। তাদের নিজেদের কুফরি ধর্ম পালনের প্রচারের স্বাধীনতা ছিল।

সত্য ধর্ম গ্রহণের কারণে ফেরাউনের কঠিন অত্যাচার নেমে এসেছিল নিজ স্ত্রী হযরত আছিয়ার প্রতি। ঈমান গ্রহণের অপরাধে নির্মমভাবে সে শহীদ করেছিল দাসীকে। আর বনি ইসরাইলের উপর তার নির্যাতনের কোন সীমা ছিল না ।

হযরত মুসা আলাইহিস সালামকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছিল ফেরাউন। হযরত মূসা আলাইহিস সালাম এর অপরাধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমার দাওয়াত। তার দাওয়াত ছিল প্রভুক্ত একমাত্র আল্লাহর তিনি রাব্বুল আলামিন। ফেরাউনের রাষ্ট্রে এই দাওয়াত ছিল কঠিন অপরাধ। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। সে চেয়েছিল এই অপরাধে হযরত মুসা আলাইহিস সালামকে হত্যা করতে।

হযরত মুসা আলাইহিস সালামের বিজয়

**********************************

ফেরাউনের মোকাবেলায় হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন সাহসী। দীর্ঘ সংগ্রামের পর বিজয় এসেছিল বনি ইসরাইল সম্প্রদায়ের। আল্লাহ রাব্বুল আলামীন ফেরাউনের অত্যাচার থেকে তাদেরকে মুক্ত করেছিলেন। মূসা আলাইহিস সালামের নেতৃত্বে তারা পেয়েছিল স্বাধীনতা।

আসহাবে কাহাফ এর গল্প থেকে শিক্ষা

*********************************

কুরআনে কারীমে সূরা কাহাফে আসহাবে কাহাফের সাত যুবকের গল্প আলোচনা করা হয়েছে। তাদের জনপদে শিরক ছিল প্রতিষ্ঠিত। মুশরিকদের শিরকের স্বাধীনতা ছিল। কিন্তু সে রাস্ট্রে যুবকদের ঈমান গ্রহণের স্বাধীনতা ছিল না। পরিস্থিতি এতটাই প্রতিকূল ছিল শেষ পর্যন্ত ঈমান রক্ষার্থে তারা আশ্রয় নিয়েছিল গুহায়।

আসহাবে কাহাফ এর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বিস্ময়কর এক নিদর্শন। এটি এক জীবন্ত ঘটনা। ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন সুরা কাহাফে। এ ঘটনার কারণে এ সুরা মর্যাদাবান। এ সুরা পাঠের অনেক ফজিলত। এ সূরা জুমার দিন যারা পড়বে তারা ফেতনা থেকে নিরাপদ থাকবে। এই সুরায় রয়েছে কেয়ামত পর্যন্ত ফেতনা থেকে মুক্তির পয়গাম।

এই সূরার শিক্ষা আসহাবে কাহাফ এর যুবকরা কঠিন প্রতিকূল পরিস্থিতিতে যখন তাদের স্বাধীনতা ছিল না কালেমা বলার ঈমান বাঁচাতে গুহায় আশ্রয় নিয়েছিল। কিন্তু তারা পরাধীনতা মেনে নেয়নি। এ সুরার শিক্ষা পরাধীনতা গ্রহন করা যাবে না। প্রয়োজনে গুহায় আশ্রয় গ্রহণ করে স্বাধীন থাকতে হবে। যারা পরাজিত যারা পরাধীন তারা ঈমানের দাবিতে সত্যবাদী নয়।

আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফ এর যুবকদের বিজয় দিয়েছিলেন। সত্যের পক্ষে তাদের স্বাধীনতার লড়াই কুরআনে আলোচনা করেছেন। যতদিন পৃথিবী থাকবে তাদের আলোচনা থাকবে। আমাদেরকে এ ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। পরাধীনতা গ্রহণ করা যাবে না।

মুমিনের স্বাধীনতা কাফেরের স্বাধীনতা এক নয়

****************************************

একজন কাফেরের জীবনে স্বাধীনতা আর একজন মুমিনের জীবনের স্বাধীনতা এক নয়। একজন মুসলিম চায় পূর্ণ ইসলাম পালনের স্বাধীনতা। মুমিন চায় স্বাধীনভাবে আল্লাহর গোলামী করার অধিকার।

একজন মুসলিমের কাছে যে ভূমিতে স্বাধীনভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা যায় সেই ভূমি স্বাধীন ভূমি। আর যে ভূমিতে স্বাধীনভাবে পূর্ণাঙ্গ মুমিন হয়ে বাঁচার অধিকার নেই সেই ভূখণ্ড মুমিনের জন্য কারাগার। এই ভূখণ্ডে মুমিন পরাধীন সে স্বাধীন নয়।

প্রিয় নবীজির জীবনে স্বাধীনতার সংগ্রাম

***********************************

প্রিয় নবীকে জন্মভূমি মক্কা কেন ছাড়তে হয়েছিল। হিজরতের পর মুহাজির আনসারদের নিয়ে বারবার যুদ্ধের ময়দানে কেন লড়তে হয়েছিল। স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য। নিজ অধিকার প্রতিষ্ঠার জন্য।

স্বাধীনতা অর্জনে লড়াই হয়েছে যুগে যুগে। নবীদের নেতৃত্বে লড়াই হয়েছে। প্রিয় নবীর ওফাতের পর সাহাবীদের নেতৃত্বে লড়াই হয়েছে।লড়াইয়ের মাধ্যমে বিজয় এসেছে।

স্বাধীনতা অর্জনের পর তা সুরক্ষার লড়াই

************************************

স্বাধীনতা অর্জনের উপর স্বাধীনতা সুরক্ষার জন্যও লড়াই হয়েছে। স্বাধীনতা বাঁচাতে নবীজী ও তাঁর সাহাবায়ে কেরামকে লড়তে হয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। ৬০ ভাগের বেশী সাহাবাকে শহীদ হতে হয়েছে।

স্বাধীনতা বাঁচানোর এ লড়াইটিই হলো পবিত্র জিহাদ। একজন মুমিন স্বাধীনভাবে ইসলাম পালন করবে। মুমিনকে স্বাধীনতা নিয়ে বাঁচতে হবে। এটা নিশ্চিত করা তার দায়িত্ব।পরাধীনতা নিয়ে বেঁচে থাকার সুযোগ নেই। কুরআনে কারিমে পরাধীনতা নিয়ে বেঁচে থাকার ভয়াবহতা তুলে ধরা হয়েছে ।

{ إِنَّ ٱلَّذِینَ تَوَفَّىٰهُمُ ٱلۡمَلَـٰۤىِٕكَةُ ظَالِمِیۤ أَنفُسِهِمۡ قَالُوا۟ فِیمَ كُنتُمۡۖ قَالُوا۟ كُنَّا مُسۡتَضۡعَفِینَ فِی ٱلۡأَرۡضِۚ قَالُوۤا۟ أَلَمۡ تَكُنۡ أَرۡضُ ٱللَّهِ وَ ٰ⁠سِعَةࣰ فَتُهَاجِرُوا۟ فِیهَاۚ فَأُو۟لَـٰۤىِٕكَ مَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَسَاۤءَتۡ مَصِیرًا }

[Surah An-Nisāʾ: 97]

নিশ্চয় যারা নিজদের প্রতি যুলমকারী, ফেরেশতারা তাদের জান কবজ করার সময় বলে, ‘তোমরা কী অবস্থায় ছিলে’? তারা বলে, ‘আমরা যমীনে দুর্বল ছিলাম’। ফেরেশতারা বলে, ‘আল্লাহর যমীন কি প্রশস্ত ছিল না যে, তোমরা তাতে হিজরত করতে’? সুতরাং ওরাই তারা যাদের আশ্রয়স্থল জাহান্নাম। আর তা মন্দ প্রত্যাবর্তনস্থল।

কুরআনে কারীমের এই আয়াত অত্যন্ত পরিষ্কার পরাধীনতা নিয়ে থাকার সুযোগ নেই। একজন মুমিন প্রয়োজনে হিজরত করবে। কিন্তু পরাধীনতা মেনে নিবে না। এটাই আল্লাহর হুকুম। কুরআনে কারীমে হিজরতের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

{ ۞ وَمَن یُهَاجِرۡ فِی سَبِیلِ ٱللَّهِ یَجِدۡ فِی ٱلۡأَرۡضِ مُرَ ٰ⁠غَمࣰا كَثِیرࣰا وَسَعَةࣰۚ وَمَن یَخۡرُجۡ مِنۢ بَیۡتِهِۦ مُهَاجِرًا إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ یُدۡرِكۡهُ ٱلۡمَوۡتُ فَقَدۡ وَقَعَ أَجۡرُهُۥ عَلَى ٱللَّهِۗ وَكَانَ ٱللَّهُ غَفُورࣰا رَّحِیمࣰا }

[Surah An-Nisāʾ: 100]

আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে, সে যমীনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে। আর যে আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয় তারপর তাকে মৃত্যু পেয়ে বসে, তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবধারিত হয়। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

একজন মুমিন কখনোই পরনির্ভর পরাধীন নয়। একজন মুমিন স্বাধীন। মহান নবীজীকে তাই রাষ্ট্রের উপর নিজের দখল প্রতিষ্ঠা দিতে হয়েছিল। ১০টি বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। এটিই নবীজী (সা:)’র সবচেয়ে গুরুত্বপূর্ণ সূন্নত। প্রিয় রাসূল এমন রাষ্ট্র ব্যবস্থা করে তুলেছে যা জনগণের দুনিয়া ও আখেরাতের কল্যাণের জিম্মাদারী বহন করেছিল।

রাষ্ট্র শক্তিশালী এক প্রতিষ্ঠান। রাষ্ট্রের দায়িত্ব জনগণের কল্যাণে কাজ করা। জনগণের দুনিয়া ও আখেরাতের উন্নয়নের জুম্মা দারি পালন করা। শিক্ষা ব্যবস্থা তার বিচার ব্যবস্থা দ্বারা জনগণকে নাগরিক হিসেবে গড়ে তুল তে যেন তারা দুনিয়া ও আখেরাত সফল হয়। রাষ্ট্র শুধু রাস্তাঘাট আর সুযোগ সুবিধা বৃদ্ধি করবে তাদের আখেরাত নিয়ে ভাববে না এটা কল্যাণ রাষ্ট্র নয়। কাজেই রাষ্ট্রের দায়িত্ব ধার্মিকতা শেখানো।

এখন যদি রাষ্ট্র বিপরীত পথে চলে। তার আইন তার শিক্ষা ব্যবস্থা দ্বারা যদি ধর্ম পালনের স্বাধীনতা কেড়ে নেয়। সেই রাষ্ট্রে মুমিনরা বাঁচে পরাধীন হয়ে। এই রাষ্ট্রে ধর্ম পালন কঠিন হয়। এমন রাষ্ট্র জনগণের জন্য জাহান্নামে যাওয়ার বাহনে পরিণত হয়।

আর রাষ্ট্র যদি তার আইন ও শিক্ষা ব্যবস্থা দ্বারা ধর্ম পালনে উৎসাহিত করে এমন রাষ্ট্র জনগণের জন্য কল্যাণকর। এমন রাষ্ট্র জান্নাতে যাওয়ার বাহনে পরিণত হয়। এমন রাষ্ট্রে মুমিনদের স্বাধীনতা অর্জিত হয়। আল্লাহর বিধি-বিধান প্রতিষ্ঠার মাধ্যমে এমন রাষ্ট্র হয় দুনিয়ার জান্নাত।

এমন রাষ্ট্র প্রতিষ্ঠার কর্মীরা আল্লাহর কাছে অনেক প্রিয়। তারা হলো আনসার। আল্লাহর দ্বীনের সাহায্যকারী। পবিত্র কুর’আনে মহান আল্লাহতায়ালা তাঁর নিজের যে এজেন্ডার কথা একাধিক বার বর্ণনা করেছেন।

{ هُوَ ٱلَّذِیۤ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِینِ ٱلۡحَقِّ لِیُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّینِ كُلِّهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُشۡرِكُونَ }

[Surah Aṣ-Ṣaff: 9]

তিনিই তাঁর রাসূলকে হিদায়াত ও সত্যদ্বীন দিয়ে প্রেরণ করেছেন, যাতে তিনি সকল দ্বীনের উপর তা বিজয়ী করে দেন। যদিও মুশরিকরা তা অপছন্দ করে।

আমরা বাংলাদেশকে কেমন দেশ চাই। সিদ্ধান্ত নিতে হবে আমাদের। আমরা যদি আমেরিকা ইউরোপ আর প্রতিবেশী ভারতীয় এজেন্ডা দেখি পৃথিবীর সকল কুফরী শক্তিগুলো ঐক্যবদ্ধ। তারা চায় না এদেশের মুসলমানদের প্রকৃত স্বাধীনতা। তারা চায় সারা পৃথিবীতে কুফর প্রতিষ্ঠিত থাকবে। আমরা পরাধীনতা মেনে নিব। আমরা তাদের অধীনস্থতা মেনে নিব।

তারা আমাদেরকে স্বাধীনতা দিবে। তারা আমাদের স্বাধীনতার গল্প শোনাবে। আমাদের আমাদের ইচ্ছা পূরণের গল্প শোনাবে। আমাদের তারা গল্প শোনাবে তোমরাই এই পৃথিবীর মালিক। তোমাদের দেশের ব্যাপারে সকল সিদ্ধান্ত তোমরাই নেবে। এটা ভুল গল্প। বাস্তবতা হলো এই পৃথিবীতে আমরা আল্লাহর প্রতিনিধি। আল্লাহর পরিকল্পনা আমরা বাস্তবায়ন করবো। আর আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করে আমরা জান্নাতের অধিকারী হব । এই গল্প তারা বলেনা। এই গল্প পৃথিবীর বুকে তাদের দৃষ্টিতে অপরাধ।

তারা আমাদের মসজিদ করার স্বাধীনতা দেয় মাদ্রাসা করার স্বাধীনতা দেয়। আমাদেরকে ওয়াজ-নসিহত করার স্বাধীনতা দেয়। আমাদের মিছিল করার স্বাধীনতা দেয় প্রতিবাদ করার স্বাধীনতা দেয়। কিন্তু আল্লাহর দ্বীন যেদিন নবীরা প্রতিষ্ঠিত করেছেন যুগে যুগে তা প্রতিষ্ঠার সুযোগ দিতে তৈরি না।

কুরআন আল্লাহর কালাম। কুরআন সাহসের কথা বলে। কুরআন আল্লাহর সাহায্যের কথা বলে। কুরআন আমাদের দাওয়াত দেয় আমরা যেন পৃথিবীর যাবতীয় কুফরী শক্তির মোকাবেলা করে আমাদের পরিচয় প্রকাশ করি। আমরা একমাত্র আল্লাহর বান্দা। আল্লাহর বন্দেগী আল্লাহর দাসত্বই আমাদের কাজ। আমরা আল্লাহ ছাড়া আর কারো দাস না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা আমাদের স্বাধীনতার ঘোষণা। সারা পৃথিবীর কাহিনী স্বার্থবাদীদের মোকাবেলায় যুদ্ধের ঘোষণা।

{ مَا یُجَـٰدِلُ فِیۤ ءَایَـٰتِ ٱللَّهِ إِلَّا ٱلَّذِینَ كَفَرُوا۟ فَلَا یَغۡرُرۡكَ تَقَلُّبُهُمۡ فِی ٱلۡبِلَـٰدِ (4)

কাফিররাই কেবল আল্লাহর আয়াতসমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয়। সুতরাং দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন তোমাকে ধোঁকায় না ফেলে।

كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحࣲ وَٱلۡأَحۡزَابُ مِنۢ بَعۡدِهِمۡۖ وَهَمَّتۡ كُلُّ أُمَّةِۭ بِرَسُولِهِمۡ لِیَأۡخُذُوهُۖ وَجَـٰدَلُوا۟ بِٱلۡبَـٰطِلِ لِیُدۡحِضُوا۟ بِهِ ٱلۡحَقَّ فَأَخَذۡتُهُمۡۖ فَكَیۡفَ كَانَ عِقَابِ (5)

এদের পূর্বে নূহের জাতি আর তাদের পরে বহু দল-গোষ্ঠী (রসূলদেরকে) অস্বীকার করেছিল। প্রত্যেক জাতি তাদের রসূলের বিরুদ্ধে চক্রান্ত করেছিল তাকে পাকড়াও করার জন্য, আর অসার অস্ত্রের সাহায্যে বিরোধিতায় লিপ্ত হয়েছিল তা দিয়ে সত্যকে খন্ডন করার জন্য। ফলে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। অতঃপর দেখ, কেমন কঠোর ছিল আমার শাস্তি।

[Surah Ghāfir: 4-5]

{ ۞ أَوَلَمۡ یَسِیرُوا۟ فِی ٱلۡأَرۡضِ فَیَنظُرُوا۟ كَیۡفَ كَانَ عَـٰقِبَةُ ٱلَّذِینَ كَانُوا۟ مِن قَبۡلِهِمۡۚ كَانُوا۟ هُمۡ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةࣰ وَءَاثَارࣰا فِی ٱلۡأَرۡضِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمۡ وَمَا كَانَ لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقࣲ }

[Surah Ghāfir: 21]

এরা কি যমীনে বিচরণ করে না? তাহলে দেখত, তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণতি কেমন হয়েছিল? তারা এদের তুলনায় যমীনে শক্তিমত্তা ও প্রভাব বিস্তারে প্রবলতর ছিল। অতঃপর আল্লাহ তাদের পাকড়াও করলেন তাদের পাপাচারের কারণে। আর তাদের জন্য ছিল না আল্লাহর পক্ষ থেকে কোন রক্ষাকারী।

{ وَلَا تَهِنُوا۟ وَلَا تَحۡزَنُوا۟ وَأَنتُمُ ٱلۡأَعۡلَوۡنَ إِن كُنتُم مُّؤۡمِنِینَ }

[Surah Āli-ʿImrān: 139]

আর তোমরা দুর্বল হয়ো না এবং দুঃখিত হয়ো না, আর তোমরাই বিজয়ী যদি মুমিন হয়ে থাক।

Scroll to Top