শিক্ষা জাতির মেরুদন্ড

ধর্ম আমাদের পরকালমুখিতা শিক্ষা দেয়। দুনিয়া ও আখেরাতে সফলতার পথ দেখায়। শয়তানের এজেন্ডা হল আখেরাত ভুলিয়ে দেয়া। আর দুনিয়া প্রীতিতে মানুষকে উৎসাহিত করা। একজন ধার্মিক মানুষ ধর্ম থেকে দুনিয়া থেকে আখেরাতকে প্রাধান্য দেওয়ার শিক্ষা পায়

আখেরাতের জীবনে সফলতা পেতে আমাদের আল্লাহর প্রভুক্ত কে স্বীকার করতে হবে। আল্লাহর দেয়া বিধি বিধান অনুযায়ী জীবন গড়তে হবে। ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন জুলুম অবিচারকে নিজেদের মুক্ত রাখতে হবে। মানুষের হক আদায় যত্নবান হতে হবে। এটাই ধর্মের শিক্ষা।

একজন ধার্মিক মানুষ আখেরাতের ভয়ে জুলুম অবিচারের ময়লা আবর্জনা থেকে নিজেকে দূরে রাখে।

একজন ধার্মিক বস্তুর মাঝেও উন্নতি অগ্রগতির প্রতিযোগিতা আছে কিন্তু সে প্রতিযোগিতা তাকে ভুলিয়ে দেয় না সে আল্লাহর বান্দা। এই প্রতিযোগিতা তার মাঝে হিংসা তৈরি করে না। সেই প্রতিযোগিতা তাদের জুলুম এবং অবিচারের পথে পরিচালিত করে না। বরং তার মাঝে তার প্রতিবেশী তার সমাজকে সহযোগিতা করার একটি প্রেরণা তৈরি হয়।

যে শিক্ষা ব্যবস্থায় আখেরাতের আলোচনা নেই

**************************************

ধর্মহীন শিক্ষা ব্যবস্থার প্রচলন থাকলে মানুষ আখেরাতকে ভুলে যায়। মানুষের যে ভয়াবহ রোগের আলোচনা আল্লাহ কুরআনে কারীমে বারবার করেছেন তা হল পরকালকে বাদ দিয়ে শুধু দুনিয়া নিয়ে ভাবা। এটা এক মানসিক রোগ। ধর্মীয় শিক্ষার অজ্ঞতা থেকে এ রোগের উৎপত্তি।

সূরা রুম আয়াত ৪

আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন

{ یَعۡلَمُونَ ظَـٰهِرࣰا مِّنَ ٱلۡحَیَوٰةِ ٱلدُّنۡیَا وَهُمۡ عَنِ ٱلۡـَٔاخِرَةِ هُمۡ غَـٰفِلُونَ }

[Surah Ar-Rūm: 7]

সূরা শুরা আয়াত ৮৩

আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন

فَلَمَّا جَاۤءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَیِّنَـٰتِ فَرِحُوا۟ بِمَا عِندَهُم مِّنَ ٱلۡعِلۡمِ

[Surah Ghāfir: 83]

এই রোগ মানুষের সবচাইতে বড় বিপদ ঘটায়। এই রোগে আক্রান্ত হয় তার জন্য অসম্ভব হলো আখেরাতে জান্নাতের অধিকারী হওয়া। দৈহিক রোগ আর এই মানসিক রোগের মধ্যে পার্থক্য হল দৈহিক রোগ মানুষকে কষ্ট দেয় মানুষের মৃত্যু ঘটায় কিন্তু তা কাউকে জাহান্নামে নেয় না। দৈহিক রোগ কষ্ট দেয় সর্বনাশ করে না। কিন্তু এই মানসিক রোগ দুনিয়াতে সর্বনাশ করে আর আখেরাতে ক্ষতিগ্রস্ত করে।

এ ভাইরাসে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হলো শিক্ষাব্যবস্থায় শুধুই বস্তুবাদ আখেরাতের আলোচনা নেই। শিক্ষাব্যবস্থায় শুধু দৃশ্যমান বাহ্যিক পৃথিবী সম্পর্কে ধারনা দেওয়া হয় কিন্তু অদৃশ্য শক্তি পৃথিবী নিয়ন্ত্রক সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা দেওয়া হয় না। অনন্ত জীবন সম্পর্কে উৎসাহী করে তোলা হয় না। বস্তুবাদ সম্পর্কে জ্ঞান লাভ করায় মানুষ দুনিয়া নিয়ে আগ্রহী হয়ে ওঠে আর শিক্ষাব্যবস্থায় আখেরাতের ধারণা না থাকায় এ বিষয়ে সে অজ্ঞ থাকে।

অজ্ঞতা শয়তানের বাহন

/********************

এই অজ্ঞতার গর্ভেই কুফর শিরক এবং বেইমানির জন্ম হয়। এজন্যই জাহেল ব্যক্তির পক্ষে ঈমানদার হওয়া অসম্ভব। ইসলামে প্রবেশ করতে হলে প্রথমেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হয়। কেনার জনের মাধ্যমে শিক্ষার আলো যারাই একজন মানুষ ঈমানের পথে প্রবেশ করে সে ঈমানদার হয়।

{ۦقُلۡ هَلۡ یَسۡتَوِی ٱلَّذِینَ یَعۡلَمُونَ وَٱلَّذِینَ لَا یَعۡلَمُونَۗ إِنَّمَا یَتَذَكَّرُ أُو۟لُوا۟ ٱلۡأَلۡبَـٰبِ }

[Surah Az-Zumar: 9]

{ أَفَمَن شَرَحَ ٱللَّهُ صَدۡرَهُۥ لِلۡإِسۡلَـٰمِ فَهُوَ عَلَىٰ نُورࣲ مِّن رَّبِّهِۦۚ فَوَیۡلࣱ لِّلۡقَـٰسِیَةِ قُلُوبُهُم مِّن ذِكۡرِ ٱللَّهِۚ أُو۟لَـٰۤىِٕكَ فِی ضَلَـٰلࣲ مُّبِینٍ }

[Surah Az-Zumar: 22]

শয়তানের এজেন্ডা কুর‌’আনের জ্ঞানে মানুষকে অজ্ঞ রাখা। ধর্মহীন শিক্ষা দ্বারা তাকে ধর্মহীনতার পথে অগ্রসর করা। অপর দিকে ঈমানদার হওয়ার যুদ্ধের শুরুটি জ্ঞান অর্জনের মাধ্যমে অজ্ঞতার বিরুদ্ধে যুদ্ধ দিয়ে।

দুনিয়া প্রীতি এক মানসিক রোগ

***********************

কুরআনের দৃষ্টিতে দুনিয়া প্রীতি একটি ভয়াবহ রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তি জাহান্নামের পথে চলতে থাকে। একজন জ্ঞানী ব্যক্তি সহজেই বিভিন্ন আলামত দ্বারা নিজের মাঝে রোগের উপস্থিতি বুঝতে পারে। এবং দ্রুত চিকিৎসা নিয়ে সুস্থতা লাভ করে। কিন্তু অজ্ঞ লোকের হুঁশ থাকে না দিন দিন রোগ বাড়তে থাকে আর তার মাঝে চিকিৎসা গ্রহণের কোন ফিকির থাকে না একটা সময় যখন সে চিকিৎসকের কাছে যায় তখন তার জন্য কোন চিকিৎসা থাকে না।

নবীদের গুণাবলী ছিল আখেরাতমুখিতা

**********************************

আল্লাহ রাব্বুল আলামীন লক্ষাধিক নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষকে এই ভয়াবহ অজ্ঞতার ব্যাধি থেকে মুক্ত করতে।‌ নবীরা কারা ছিলেন। তারা কি গুনে গুণান্বিত ছিলেন আল্লাহ কুরআনে তার আলোচনা করেছেন।

সূরা সাদ আয়াত ৪৫-৪৮

{ وَٱذۡكُرۡ عِبَـٰدَنَاۤ إِبۡرَ ٰ⁠هِیمَ وَإِسۡحَـٰقَ وَیَعۡقُوبَ أُو۟لِی ٱلۡأَیۡدِی وَٱلۡأَبۡصَـٰرِ (45) إِنَّاۤ أَخۡلَصۡنَـٰهُم بِخَالِصَةࣲ ذِكۡرَى ٱلدَّارِ (46) وَإِنَّهُمۡ عِندَنَا لَمِنَ ٱلۡمُصۡطَفَیۡنَ ٱلۡأَخۡیَارِ (47) وَٱذۡكُرۡ إِسۡمَـٰعِیلَ وَٱلۡیَسَعَ وَذَا ٱلۡكِفۡلِۖ وَكُلࣱّ مِّنَ ٱلۡأَخۡیَارِ (48) }

[Surah Ṣād: 45-48]

আল্লাহ রাব্বুল আলামীন কুরআনেও বারবার এভাবে ভয়াবহ মানসিক রোগের ব্যাপারে মানুষকে সচেতন করেছেন।

সুরা কিয়ামাহ আয়াত ২০ ২১

রাব্বুল আলামি এরশাদ করেন

{ كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ (20) وَتَذَرُونَ ٱلۡـَٔاخِرَةَ (21) }

[Surah Al-Qiyāmah: 20-21]

সূরা আলা আয়াত ১৬১৭

আল্লাহ রাব্বুল আলামীনের এরশাদ করেন

{ بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَیَوٰةَ ٱلدُّنۡیَا (16) وَٱلۡـَٔاخِرَةُ خَیۡرࣱ وَأَبۡقَىٰۤ (17) }

[Surah Al-Aʿlā: 16-17]

লক্ষাধিক নবী রাসুল মূলত এই অজ্ঞতা নির্মূলে ভূমিকা রেখেছেন। ইসলামী অজ্ঞতা নির্মাণের হুকুম প্রথম হুকুম। সর্বপ্রথম অজ্ঞতার অন্ধকার থেকে শিক্ষার আলো দ্বারা মানুষদের মুক্ত করতে হবে। শিক্ষা অত্যন্ত শক্তিশালী এক হাতিয়ার। এজন্য ইসলামে শিক্ষাকে সবার জন্য ফরয করা হয়েছে।

প্রধান সমস্যা শিক্ষা ব্যবস্থা

**********************

আমাদের প্রধান সমস্যা ধর্মহীন জাতীয় শিক্ষা ব্যবস্থা। এ শিক্ষাব্যবস্থা মুসলিম সন্তানদের চেতনায় দুনিয়া প্রীতির বীচি বপন করে নীরবে ঈমান হত্যার কাজ চালাচ্ছে। এ শিক্ষাব্যবস্থার মূল প্রবর্তক ছিল ব্রিটিশ শাসকেরা। ব্রিটিশ বিদায় নিয়েছে। কিন্তু বৃটিশের রেখে যাওয়া শিক্ষা কারীকুলাম বাংলাদেশে আজও বেঁচে আছে। এই শিক্ষা আমাদের বাস্তুবাদী করে তুলছে। ভুলিয়ে দিচ্ছে আখেরাত।

মুসলিম দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম কাজ হল শিক্ষার্থীদের মাঝে তৌহিদের চেতনা আখেরাতের বিশ্বাস গড়ে তোলা। তার মাঝে আল্লাহর ভয় জাগ্রত করা যেন দুনিয়ার কোন বিভাগে কাজ করতে যেয়ে সে জুলুম এবং অন্যায়ে জড়িয়ে না পড়ে। সে কাজটি না হলে জ্ঞানার্জনের ফরজ আদায় হয়না।

ধর্মহীন শিক্ষা ব্যবস্থার কারণে বাংলাদেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও শিক্ষাদানে ফরজ পালন হচ্ছে না । ধর্মহীন শিক্ষাব্যবস্থাই মুসলিম সন্তানদের ঈমান হত্যার সবচাইতে বড় সফল প্রকল্প।

প্রচলিত শিক্ষা ব্যবস্থার ভয়াবহতা

***************************

প্রচলিত এই শিক্ষা ব্যবস্থার ভয়াবহ দিক হলো এই শিক্ষাব্যবস্থায় এতদিন পর্যন্ত ঈমান শিক্ষা দেওয়া হয়নি আর এই শিক্ষাব্যবস্থার মাধ্যমে একে একে শয়তানের এজেন্ডা গুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

আজকের পশ্চিমাদের মুসলিমদের মারণাস্ত ব্যবহার করে হত্যা করছে না বরং মুসলিম দেশে সেকুলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এবং তাদের ঈমান হরণ করছে।

বাংলাদেশে জনসংখ্যার শতকরা ৯২ ভাগ মুসলিম -এ পরিসংখ্যানটি নিছক বইয়ের পাতার হিসাব। কিন্তু এদেশের মানুষের কাজ-কর্ম, ঈমান-আক্বীদা, নীতি-নৈতিকতা, রাজনীতি ও বুদ্ধিবৃত্তিতে সে মুসলিমত্বের হদীস পাওয়া যায় না। বরং বেড়েছে মূর্তি নির্মাণ, মূর্তির সামনে মাথা নত করে খাড়া হওয়া ও হাতে মঙ্গল প্রদীপ নিয়ে মিছিলের রেওয়াজ।

এ শিক্ষাব্যবস্থার ফলেই সফল ভাবে সমাধা হয়েছে কোর্ট-কাচারি, আইন-আদালত, প্রশাসন ও রাজনীতি সংস্কৃতি থেকে ইসলাম সরানোর কাজ। আজ দ্বীনের প্রকাশ্য অবমাননা দেখার পরও রুখে দাঁড়ানোর লোক এদেশে শতকরা ১০ জনও নাই।

আজ মুজিববাদ প্রতিষ্ঠায় জীবন দেয়ার লোক আছে। জাতীয়তাবাদ বা গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন দেওয়ার লোক আছে। কিন্তু শরিয়ত প্রতিষ্ঠার দাবী নিয়ে সাহস নিয়ে দাঁড়াবার লোক কোথায়। ঈমানদারদের এই দেশে অন্ততঃ কয়েক কোটি মানুষের মিছিল হওয়া প্রয়োজন ছিল শরীয়ত প্রতিষ্ঠার দাবি নিয়ে ।

মহান আল্লাহতায়ালার সার্বভৌমত্ব ও তাঁর শরিয়তকে বিজয়ী করতে সাহাবাদের অর্ধেকের বেশী যেখানে শহীদ হয়েছেন, সে কাজে এই দেশে আমরা একটা মিছিল করতে তৈরি না এটা ভাবা যায়। এদেশের ছাত্র জনতা কোটা বিলুপ্তি, শ্রমিকরা বেতন বৃদ্ধি এবং রাজনৈতিক নেতা-কর্মীরা নির্বাচনের জন্য রাস্তায় নামে, কিন্তু দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে কেউ রাস্তায় নামছে না। মুসলিম আমরা নামে কাজে নয়।

একজন মুসলিমের কাছে পরকাল গুরুত্বপূর্ণ

***********************************

একজন মুসলিমের কাছে পরকাল গুরুত্বপূর্ণ। পরকালের সফলতার জন্য দুনিয়াতে বিসর্জন দিতে তৈরি থাকে। আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে কারীমে পরকালীন সফলতার জন্য আমাদের প্রতিযোগিতার আহ্বান করেছেন।

{ سَابِقُوۤا۟ إِلَىٰ مَغۡفِرَةࣲ مِّن رَّبِّكُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا كَعَرۡضِ ٱلسَّمَاۤءِ وَٱلۡأَرۡضِ أُعِدَّتۡ لِلَّذِینَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦۚ ذَ ٰ⁠لِكَ فَضۡلُ ٱللَّهِ یُؤۡتِیهِ مَن یَشَاۤءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِیمِ }

[Surah Al-Ḥadīd: 21]

{ ۞ وَسَارِعُوۤا۟ إِلَىٰ مَغۡفِرَةࣲ مِّن رَّبِّكُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا ٱلسَّمَـٰوَ ٰ⁠تُ وَٱلۡأَرۡضُ أُعِدَّتۡ لِلۡمُتَّقِینَ }

[Surah Āli-ʿImrān: 133]

{ ۞ إِنَّ ٱللَّهَ ٱشۡتَرَىٰ مِنَ ٱلۡمُؤۡمِنِینَ أَنفُسَهُمۡ وَأَمۡوَ ٰ⁠لَهُم بِأَنَّ لَهُمُ ٱلۡجَنَّةَۚ یُقَـٰتِلُونَ فِی سَبِیلِ ٱللَّهِ فَیَقۡتُلُونَ وَیُقۡتَلُونَۖ وَعۡدًا عَلَیۡهِ حَقࣰّا فِی ٱلتَّوۡرَىٰةِ وَٱلۡإِنجِیلِ وَٱلۡقُرۡءَانِۚ وَمَنۡ أَوۡفَىٰ بِعَهۡدِهِۦ مِنَ ٱللَّهِۚ فَٱسۡتَبۡشِرُوا۟ بِبَیۡعِكُمُ ٱلَّذِی بَایَعۡتُم بِهِۦۚ وَذَ ٰ⁠لِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِیمُ }

[Surah At-Tawbah: 111]

যারা জান্নাতে যেতে চায়, মৃত্যুর আগেই তাদের জান্নাতের মূল্য পরিশোধ করতে হয়। জান্নাতের মূল্য পরিশোধ করতে হয় নিজের জান ও মাল মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে বিক্রয় করে। মৃত্যুর পর সেরূপ বিক্রয়ের কোন সুযোগ থাকে না।

ক্রয়কৃত মু’মিনের জান-মাল মহান আল্লাহ রাব্বুল আলামীন নিজের কাছে উঠিয়ে নেন না, বরং বান্দার কাছেই রেখে দেন। সেটি এজন্য যে, তা খরচ হবে তাঁর এজেন্ডাকে পৃথিবী পৃষ্ঠে বিজয়ী করার কাজে।

আল্লাহর এজেন্ডা বাস্তবায়নে মুমিনের জীবন

************************************

এরূপ একটি চুক্তিতে আবদ্ধ হলে ঈমানদারের দায়িত্ব হয়, মহান আল্লাহতায়ালার এজেন্ডাকে সঠিক ভাবে জানা। নইলে বিক্রয়কৃত জান-মালের বিনিয়োগে ভুল হয়। তখন বান্দার কাছে গচ্ছিত মহান আল্লাহ‌ রাব্বুল আলামীনের আমানতের খেয়ানত হয়।

পবিত্র কুর’আনে বর্ণিত মহান আল্লাহতায়ালার সে এজেন্ডাটি হলো:

لِيُظْهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ

অর্থ: “সকল ধর্ম, সকল মতবাদ ও সকল জীবন দর্শনের উপর তাঁর দ্বীনের তথা ইসলামের বিজয়।”

মহান আল্লাহতায়ালার এজেন্ডার একই রূপ বর্ণনা এসেছে সুরা তাওবা, সুরা ফাতাহ ও সুরা সাফ’য়ে।

দ্বীন প্রতিষ্ঠায় সাহাবায়ে কেরাম

*************************

সাহাবায়ে কেরামের কৃতিত্ব হলো তারা যেমন মহান আল্লাহতায়ালার সাথে সম্পাদিত ক্রয়-বিক্রয়ের শর্তটি প্রতিক্ষণ চেতনায় ধারণ করে বেঁচেছেন, তারা দুনিয়ার বুকে আল্লাহর এজেন্ডাকে বাস্তবায়ন করেছেন ।

ফলে তাদের দ্বারা তাদের রব’য়ের গচ্ছিত আমানতের খেয়ানত হয়নি। তার প্রমাণ, নবীজী (সা:)‌’র এমন কোন সাহাবা ছিলেন না যিনি নিজের জান ও মালের বিনিয়োগে জিহাদে হাজির হননি। শতকরা ৬০ থেকে ৭০ ভাগ সাহাবা জিহাদে শহীদ হয়েছেন|। মানব ইতিহাসে অন্য কোন ধর্মের অনুসারীগণ এমন ইতিহাস গড়েনি।

কিন্তু আজকের মুসলিমদের মাঝে জান্নাত ক্রয়ে সে আগ্রহ নাই। তাদের চেতনায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের সাথে কৃত ক্রয়-বিক্রয় চুক্তির কোন ধারণাই নাই।

প্রচলিত শিক্ষায় বিপথগামীতা

**************************

ধর্মহীন প্রচলিত শিক্ষার কারণে আজকের আমরা মুসলমান জান-মালের উপর নিজেদের মালিকানা দাবী করি। আমরা ইচ্ছামতো আল্লাহর এজেন্ডা বাদ দিয়ে অন্যদের এজেন্ডা বাস্তবায়নে আমাদের অর্থ আমাদের জীবন ব্যয় করি। এমনকি ইসলামের বিরুদ্ধে জাতীয়তাবাদ, গোত্রবাদ, ফ্যাসিবাদ, সেক্যুলারিজম, কম্যুনিজমের ন্যায় হারাম মতবাদকে বিজয়ী করতে মুসলিমরা আমরা আমাদের রক্ত দিয়ে থাকি।

মহান আল্লাহর দ্বীন নিজ দেশে পরজিত হতে দেখেও আমরা প্রতিরোধে ময়দানে নামি না। সশস্ত্র জিহাদ দূরে থাকে, নিহত হওয়ার ভয় নাই এমন শান্তিপূর্ণ মিছিলে যোগ দিতেও তারা রাজী নই। অথচ অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখলে আমরা যে কোন প্রতিষ্ঠানের কাছে নিজেদের সকল সামর্থ্য বিক্রয় করতে রাজী। এমন কি ঘর-বাড়ী ও পরিবার-পরিজন ছেড়ে পৃথিবীর যে কোন প্রান্তে যেতে রাজী।

দুনিয়াতে আয়েশের সাথে বেঁচে থাকার জন্য যেই আত্মত্যাগে আমরা প্রস্তুত এই আত্মত্যাগ দ্বারা আমরা দুনিয়াতে চিরকাল বাঁচবো না। কিন্তু যদি আত্মত্যাগ দ্বারা আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে এই আত্মত্যাগ দ্বারা জাহান্নাম থেকে মুক্তি সম্ভব। আর জাহান্নাম থেকে মুক্তিই সফলতা।

আসুন আমরা আমাদের প্রতিটি ঘরকে শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলি। প্রতিটি ঘর এক একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের ঘরগুলো থেকে আমাদের সন্তানরা ঈমান শিখবে। আমাদের এদেশে রয়েছে লক্ষ লক্ষ মসজিদ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আসুন এ মসজিদ ও মাদ্রাসা গুলো কে আমরা কুরআন ও দ্বীন শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলি। আসুন আমরা পরকাল নিয়ে ভাবি। দুনিয়াতে আমাদের প্রয়োজনে ব্যবহার করি।

সূরা আল ইমরান আয়াত 185

আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন

{ كُلُّ نَفۡسࣲ ذَاۤىِٕقَةُ ٱلۡمَوۡتِۗ وَإِنَّمَا تُوَفَّوۡنَ أُجُورَكُمۡ یَوۡمَ ٱلۡقِیَـٰمَةِۖ فَمَن زُحۡزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدۡخِلَ ٱلۡجَنَّةَ فَقَدۡ فَازَۗ وَمَا ٱلۡحَیَوٰةُ ٱلدُّنۡیَاۤ إِلَّا مَتَـٰعُ ٱلۡغُرُورِ }

[Surah Āli-ʿImrān: 185]

কুরআনে কারীমের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন দুনিয়াকে ধোকার সামগ্রী বলেছেন। আর ওই সমস্ত ব্যক্তিদেরকে সফল বলেছেন যারা জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতে প্রবেশ করতে পারলো।

আসুন আমরা সকলেই জান্নাতি হই। যে শিক্ষা আমাদের জান্নাতের পথে অগ্রসর করবে সে শিক্ষায় আলোকিত হই। আমাদের সন্তানদের আলোকিত পথে পরিচালিত করি।

Scroll to Top