পবিত্র রমজানের ১৭তম তারাবিহ।‌ ২০তম পারা

পবিত্র রমজানের ১৭তম তারাবিহ।‌ ২০তম পারা তাওহীদ, ঈমানের দৃঢ়তা, জালিম শক্তির পতন ও ভঙ্গুর সভ্যতার বাস্তবতা। এই পারায় তেলাওয়াত করা হবে সূরা নামল (শেষাংশ) সূরা কাসাস (সম্পূর্ণ) সূরা আনকাবুত (প্রথম অংশ)

২০তম পারা মূলত তিনটি বড় বিষয়কে সামনে আনে:

তাওহীদের দাওয়াত, জালিম শক্তির পতনের ইতিহাস এবং দুর্বল ভিত্তির উপর দাঁড়ানো সভ্যতার পরিণতি।

আজকের পৃথিবীর পরিস্থিতি—বিশেষ করে মধ্যপ্রাচ্যে শক্তিধর রাষ্ট্রগুলোর অন্যায় যুদ্ধ, আগ্রাসন ও আধিপত্যবাদ—এই আয়াতগুলোর আলোকে গভীরভাবে উপলব্ধি করা যায়।

🔴 সুরা নামল

🌑 তাওহীদের মৌলিক ঘোষণা

আয়াত:

قُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ وَسَلَـٰمٌ عَلَىٰ عِبَادِهِ ٱلَّذِینَ ٱصۡطَفَىٰۗ

অনুবাদ:

“বলুন, সব প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি তাঁর নির্বাচিত বান্দাদের উপর।” (নামল ৫৯)

এই আয়াতের শিক্ষা- এই পারার শুরুতেই ঘোষণা করা হয়েছে— সমস্ত শক্তি ও প্রশংসার মালিক একমাত্র আল্লাহ।

নসিহা: আজ পৃথিবীতে অনেক শক্তিধর রাষ্ট্র নিজেদের অপরাজেয় মনে করে। কিন্তু কুরআন ঘোষণা করছে—

সর্বময় ক্ষমতা শুধু আল্লাহর।

🌑 সৃষ্টি ও নিয়ন্ত্রণের মালিক কে?

আয়াত:

أَمَّنۡ خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلۡأَرۡضَ

অনুবাদ:

“আকাশমণ্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করেছে?” (নামল ৬০)

শিক্ষা: মানুষের সামনে যুক্তি দিয়ে প্রশ্ন করা হয়েছে—

সৃষ্টি যিনি করেছেন তিনিই ইবাদতের যোগ্য।

নসিহা: আজকের বিশ্বব্যবস্থায় মানুষ রাষ্ট্র ও শক্তির কাছে মাথা নত করে, কিন্তু মুসলিমের মাথা নত হবে শুধু আল্লাহর সামনে। আর কারো কাছে নয়।

🌑 আল্লাহ ছাড়া কারো কাছে গায়েব নেই

আয়াত:

قُل لَّا يَعۡلَمُ مَن فِی ٱلسَّمَـٰوَٰتِ وَٱلۡأَرۡضِ ٱلۡغَيۡبَ إِلَّا ٱللَّهُ

অনুবাদ:

“বলুন, আকাশ ও পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না।” (নামল ৬৫)

শিক্ষা:

গায়েবের জ্ঞান আল্লাহর একক অধিকার। গায়েবের জ্ঞান শুধু তার কাছেই আছে। আর কারো কাছে নেই।

🌑 ঈমানের শক্তি

আয়াত:

إِنَّكَ لَا تُسۡمِعُ ٱلۡمَوۡتَىٰ

অনুবাদ:

“আপনি মৃতদের শুনাতে পারবেন না।” (নামল ৮০)

শিক্ষা:যাদের অন্তর মৃত, তারা সত্য গ্রহণ করে না।

নসিহা: আজও অনেক শক্তিধর জাতি সত্যের কথা শুনতে চায় না। মিথ্যার মাঝেই তাদের প্রভাব প্রতিপত্তি রাজত্ব।

🔴সূরা কাসাস

🌑 ফেরাউনের অহংকার

আয়াত:

إِنَّ فِرۡعَوۡنَ عَلَا فِی ٱلۡأَرۡضِ

অনুবাদ:

“নিশ্চয় ফেরাউন পৃথিবীতে অহংকার করেছিল।” (কাসাস ৪)

শিক্ষা: ক্ষমতা মানুষকে অহংকারী বানায়।

সমসাময়িক শিক্ষা: আজকের পৃথিবীতে বড় শক্তিগুলোর আচরণ অনেকটা ফেরাউনের মত।

🌑 দুর্বলদের সাহায্যের প্রতিশ্রুতি

আয়াত:

وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى ٱلَّذِينَ ٱسۡتُضۡعِفُوا

অনুবাদ: “আমি ইচ্ছা করলাম দুর্বলদের অনুগ্রহ দান করতে।” (কাসাস ৫)

শিক্ষা: আল্লাহ অত্যাচারিতদের শেষ পর্যন্ত বিজয় দেন।

🌑 মুসা (আ.)-এর জন্ম ও আল্লাহর পরিকল্পনা

আয়াত:

وَأَوۡحَيۡنَا إِلَىٰٓ أُمِّ مُوسَىٰ

অনুবাদ: “আমি মুসার মায়ের কাছে ওহী করলাম।” (কাসাস ৭)

শিক্ষা: আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে শক্তিশালী। ফেরাউন শিশু হত্যা করলেও আল্লাহ মুসাকে তার নিজের প্রাসাদেই বড় করলেন। আল্লাহ যা চান তাই হয়।

🌑 জালিমের ঘরেই তার পতনের সূচনা

আয়াত:

فَٱلۡتَقَطَهُۥٓ ءَالُ فِرۡعَوۡنَ

অনুবাদ: “ফেরাউনের পরিবার তাকে তুলে নিল।” (কাসাস ৮)

শিক্ষা: যার মাধ্যমে ফেরাউনের পতন হবে, সে তার নিজের ঘরেই বড় হলো। এটাই ছিল আল্লাহর সিদ্ধান্ত।

🌑 মুসা (আ.)-এর আত্মরক্ষা

আয়াত:

فَوَكَزَهُۥ مُوسَىٰ فَقَضَىٰ عَلَيۡهِ

অনুবাদ: “মুসা তাকে ঘুষি মারলেন এবং সে মারা গেল।” (কাসাস ১৫)

শিক্ষা: মানুষ ভুল করতে পারে, কিন্তু নবীরা সাথে সাথে তওবা করেন।

,🌑 মাদইয়ানে মুসার নতুন জীবন

আয়াত:

فَسَقَىٰ لَهُمَا

অনুবাদ: “মুসা তাদের জন্য পানি তুলে দিলেন।” (কাসাস ২৪)

শিক্ষা: সৎ চরিত্র মানুষের সম্মান বাড়ায়।

১১. কারুনের অহংকার

আয়াত:

إِنَّ قَـٰرُونَ كَانَ مِن قَوۡمِ مُوسَىٰ

অনুবাদ: কারুন ছিল মুসার জাতির একজন।” (কাসাস ৭৬)

শিক্ষা: সম্পদ মানুষকে ধ্বংস করতে পারে। সম্পদ অনেক সময় মানুষের জীবনে বিপদ হয়ে আসে।

🌑 সম্পদের ভুল ধারণা

আয়াত:

قَالَ إِنَّمَا أُوتِيتُهُۥ عَلَىٰ عِلۡمٍ عِندِي

অনুবাদ: “সে বলল, আমি আমার জ্ঞানের কারণেই এই সম্পদ পেয়েছি।” (কাসাস ৭৮)

শিক্ষা: সম্পদ আল্লাহর দান, মানুষের যোগ্যতা নয়। অনেক যোগ্য লোক দরিদ্র হয়। আর অনেক অযোগ্য লোক সম্পদের অধিকারী হয়।

🌑 কারুনের পরিণতি

আয়াত:

فَخَسَفۡنَا بِهِۦ وَبِدَارِهِ ٱلۡأَرۡضَ

অনুবাদ:

“আমি তাকে ও তার প্রাসাদকে মাটিতে ধ্বসিয়ে দিলাম।” (কাসাস ৮১)

শিক্ষা: অহংকার ও সম্পদের গর্বের শেষ পরিণতি ধ্বংস।

🔴সূরা আনকাবুত

🌑. ঈমানের পরীক্ষা

আয়াত:

أَحَسِبَ ٱلنَّاسُ أَن يُتۡرَكُوٓا

অনুবাদ:

“মানুষ কি মনে করে যে শুধু ‘আমরা ঈমান এনেছি’ বললেই তাদের ছেড়ে দেওয়া হবে?” (আনকাবুত ২)

শিক্ষা: ঈমান মানেই পরীক্ষা।

🌑 মাকড়সার উপমা

আয়াত:

مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُوا مِن دُونِ ٱللَّهِ أَوۡلِيَآءَ

অনুবাদ:

“যারা আল্লাহ ছাড়া অন্যকে আশ্রয় বানায় তাদের উদাহরণ মাকড়সার মতো।” (আনকাবুত ৪১)

শিক্ষা: মাকড়সার জাল দেখতে শক্ত মনে হলেও বাস্তবে সবচেয়ে দুর্বল।

সমসাময়িক শিক্ষা: আজকের অনেক বড় শক্তি ও জোটও দেখতে শক্তিশালী মনে হলেও যদি তা অন্যায়, জুলুম ও অবিচারের উপর দাঁড়ায় তাহলে সেটিও মাকড়সার জালের মতো ভেঙে পড়বে।

🔴২০তম পারা আমাদের তিনটি বড় শিক্ষা দেয়—

তাওহীদই মুসলিমের শক্তি, জালিম শক্তি যত বড়ই হোক তার পতন নিশ্চিত, অন্যায় সভ্যতা মাকড়সার জালের মতো ভঙ্গুর।

আজকের পৃথিবীতে যুদ্ধ, আগ্রাসন ও অত্যাচারের মাঝে একজন মুমিনের বিশ্বাস হবে আল্লাহর পরিকল্পনা সব পরিকল্পনার ঊর্ধ্বে।

Scroll to Top