হিজরী সনের সর্বশেষ মাস জিলহজ প্রথম মাস মহররম। একটি বছর শেষ হচ্ছে নতুন বছর শুরু হচ্ছে।
# হিজরী বর্ষ হিসাব করা হয় চাঁদকে কেন্দ্র করে। চার তারিখ গণনার ক্ষেত্রে সহজ মাধ্যম। দিন তারিখ হিসাবের আরেকটি মাধ্যম হলো সূর্য। তবে সৌরবিজ্ঞানে পারদর্শী হওয়া ছাড়া তা যে কারো পক্ষে সম্ভব না। মানুষের জন্য সবচাইতে সহজ পদ্ধতি নির্ধারণ করেই ইসলাম চাঁদকে গণনার মাধ্যমে বানিয়েছে।
তবে সূর্য চন্দ্র উভয়টিই আল্লাহর অনেক বড় নেয়ামত ও নিদর্শন। আল্লাহর এ নেয়ামতে আমাদেরকে কৃতজ্ঞতা আদায় করা চাই।
# ইসলামী জীবনধারায় যেকোনো কাজের শুরু ও শেষ খুব গুরুত্বপূর্ণ। হাদিসের মাঝে সকাল সন্ধ্যার আমলে গুরুত্ব দেয়া হয়েছে। সকল কাজ আল্লাহর নামে শুরু করা কাজের শেষ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে ইসলামের শিক্ষা।
# নতুন চাঁদ ও নতুন বছরের দোয়া।
اللهم اهله علينا بالامن والايمان والسلامة والاسلام ربي وربك الله
كان اصحاب رسول الله صلى الله عليه وسلم يتعلمون هذا الدعاء كما يتعلمون القران اذا دخل الشهر او السنه
اللهم ادخله علينا بالامن والايمان والسلامة والاسلام وجوار من الشيطان ورضوان من الرحمن
হাদিসে বর্ণিত আমল গুলো গুরুত্ব সহকারে করা চাই।
# দুনিয়ায় আমরা মুসাফির। দুনিয়া মরীচিকা ধু ধু মরুভূমি। দুনিয়াটা দেখা যায় এটার মালিকানা অর্জন করা যায় না।
كن في الدنيا كانك غريب او عابر سبيل وعد نفسك في اهل القبور
اذا امسيت فلا تنتظر الصباح واذا اصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك
# মহরম মাসের বিশেষ আমল নফল সিয়াম
افضل الصيام بعد رمضان شهر الله المحرم