এই সূরার নাম সূরা এখলাস। সুরাটির আরেক নাম সূরা তাওহীদ। এই সুরাটির নামই তার বিষয়বস্তুকে তুলে ধরেছে। সূরার বিষয়বস্তু হলো এখলাস। সুরাটিতে ইখলাসের গুরুত্ব আলোচনা করা হয়েছে। এখলাস শব্দের অর্থ হল নির্ভেজাল করে দেয়া। আমাদেরকে আল্লাহর একত্ববাদ তাওহিদ বিশ্বাসে নির্ভেজাল হতে হবে। এটাই এ সুরার দাওয়াত।
কুরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় এখলাস। ঈমানের আলোচনার সাথে সাথে এখলাসের গুণ অর্জন করার গুরুত্ব কুরআনে তুলে ধরা হয়েছে।
আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা হতে হবে নির্ভেজাল। এ সম্পর্কের মাঝে কোন ত্রুটি-বিচ্যুতি রাখা যাবে না। আমাদের আল্লাহকে ভালবাসতে হবে। আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর ভালোবাসা এবং আনুগত্যে হতে হবে নির্ভেজাল। আল্লাহর জন্য হতে হবে নিবেদিত প্রাণ। আল্লাহর কোন শরীক নেই। কাজেই আল্লাহর আনুগত্যে ভালোবাসায় অন্য কাউকে অংশীদার করা যাবে না।
এখলাছের অর্থই হল আনুগত্যে গোলামীতে আল্লাহর জন্য নির্ভেজাল, নিবেদিত প্রাণ হওয়া। আল্লাহর চাইতে অন্য কেহ বেশি প্রিয় হতে পারবে না। আল্লাহর ভালোবাসা থাকতে হবে সব কিছুর উর্ধ্বে। এই আহ্বান তুলে ধরার কারণেই এ সূরার নাম সূরা ইখলাস।
হাদিসে সূরাটির ফজিলত
************************
হাদিসের মাঝে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা এখলাছ পাঠ করার গুরুত্ব তুলে ধরেছেন। প্রিয় রাসূলের আমল ছিল রাতে শোয়ার সময় তিনি সূরা এখলাস সূরা ফালাক সূরা নাস পাঠ করে দুই হাতের তালুতে ফুঁ দিয়ে সারা শরীর মুছে নিতেন। ফজর ও মাগরিবের সুন্নতে নিয়মিত এ সূরা পড়তেন। প্রিয় রাসূলের এ সুরার সাথে ভালোবাসা ছিল।
একবার রসুলুল্লাহর সামনে একজন সাহাবীর কথা বলা হল সেই সাহাবী ফজরের সময় নামাজের কেরাতের শেষে প্রতি রাকাতে সূরা এখলাস পড়তেন। সুরা এখলাছ এত বেশি বেশি পড়ার কারণ জিজ্ঞাসা করা হলো তিনি বললেন আমি সুরাকে ভালবাসি প্রিয় রসূলকে এসব কথা জানানো হলে তিনি বললেন এ ভালোবাসা তাকে জান্নাতে পৌঁছে দিবে।
অন্য একজন সাহাবীকে এখলাস বারবার পড়তে দেখে কেউ জানতে চাইলে সে বলল এ সুরা আমি ভালোবাসি। এ সূরায় আমার প্রিয়তম আল্লাহর গুণাবলীর রয়েছে । রাসূলকে এ কথা জানানো হলে তিনি বললেন আল্লাহ তোমাকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালবাসবে আল্লাহ তাদের ভালবাসবেন।
সুরাটির বিষয়বস্তু তাওহীদ
*************************
কুরআনে কারীমের এক তৃতীয়াংশই তাওহিদের আলোচনা। সূরা ইখলাস এর পূর্ণ আলোচনা তাওহিদের আলোচনা। তাওহিদ আল্লাহর একত্ববাদে বিশ্বাস ইসলামে সবচাইতে গুরুত্বপূর্ণ। তাওহিদের আকিদা যারা মজবুতভাবে ধারণ করবে তারাই আল্লাহর কাছে ঈমানের দাবিতে সত্যবাদী হবে।
আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আমাদের তাওহিদের বিশ্বাস মজবুত হওয়ার জন্য জ্ঞান অর্জন প্রয়োজন। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় এলেমের মাধ্যমে। এটাকে বলা হয় ঈমান বিল গাইব।
আমরা যা চোখে দেখি তা বিশ্বাস করি। এই বিশ্বাসকে ঈমান বলা হয় না। আমরা দিনের আকাশে সূর্য দেখি রাতের আকাশে তারা দেখি। আমরা প্রকৃতির সৌন্দর্য দেখে প্রকৃতিকে ভালোবাসি। এটা ঈমানের বিষয় নয়।
আমাদের পরিবারে আমাদের পিতা-মাতা আছেন। তার অনেক কষ্ট করে আমাদের লালন পালন করেছেন। তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে। ঘরে আমাদের স্ত্রী সন্তান আছে। আমরা তাদের জন্য কষ্ট করি তাদের ভালবাসি। এটা ঈমানের বিষয় নয়।
কুরআন আমাদেরকে আল্লাহর প্রতি নির্ভেজাল ঈমান আনার আহ্বান করেছে অথচ আমরা তাকে দেখি না। আল্লাহর পরিচয় কুরআন তুলে ধরেছে তিনি আকাশ জমিন সূর্য তারা সৃষ্টি করেছেন। সকল মানুষের তিনি স্রষ্টা। সকল প্রাণীর তিনি স্রষ্টা। আমরা তাকে দেখি না। কুরআন আমাদের আহ্বান করেছে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে। আল্লাহর অস্তিত্ব কর্তৃত্ব ক্ষমতা ও বিশালতার আলোচনা কুরআনে কারীম নানাভাবে আমাদের সামনে তুলে ধরেছে।
আল্লাহ রাব্বুল আলামীন নবীদেরকে পাঠিয়েছেন। তারা আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। নবীদের প্রচারিত জ্ঞান দিয়ে আমাদের আল্লাহকে জানতে হবে। বিবেক দিয়ে আল্লাহকে চিনতে হবে। তিনি সর্বশক্তিমান। তিনিই হাসান তিনিই কাঁদান। তাকে সবচেয়ে বেশি ভালবাসতে হবে।
আল্লাহর সাথে সম্পর্কের জন্য প্রয়োজন জ্ঞান অর্জন করা। নবিরা এ পৃথিবীতে জ্ঞানের কথা প্রচার করেছেন। এই জ্ঞান দ্বারা আল্লাহর সাথে পরিচয় তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামীনের অস্তিত্ব আমাদের দৃষ্টির আড়ালে। কাজেই আমাদেরকে আল্লাহর সাথে ভালোবাসা তৈরির জন্য জ্ঞান অর্জন করতে হবে। এলেম হলো ঈমান ও বিশ্বাসের ভিত্তি।
{ أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَاۤءِ مَاۤءࣰ فَأَخۡرَجۡنَا بِهِۦ ثَمَرَ ٰتࣲ مُّخۡتَلِفًا أَلۡوَ ٰنُهَاۚ وَمِنَ ٱلۡجِبَالِ جُدَدُۢ بِیضࣱ وَحُمۡرࣱ مُّخۡتَلِفٌ أَلۡوَ ٰنُهَا وَغَرَابِیبُ سُودࣱ (27) وَمِنَ ٱلنَّاسِ وَٱلدَّوَاۤبِّ وَٱلۡأَنۡعَـٰمِ مُخۡتَلِفٌ أَلۡوَ ٰنُهُۥ كَذَ ٰلِكَۗ إِنَّمَا یَخۡشَى ٱللَّهَ مِنۡ عِبَادِهِ ٱلۡعُلَمَـٰۤؤُا۟ۗ إِنَّ ٱللَّهَ عَزِیزٌ غَفُورٌ (28) }
[Surah Fāṭir: 27-28]
সফলতার জন্য আমাদেরকে আল্লাহর বন্দেগী করতে হবে। কুরআন আল্লাহর বন্দেগীর গুরুত্ব তুলে ধরেছে। কুরআন অধ্যায়ন দ্বারা আল্লাহর বন্দেগির পদ্ধতি জানা যাবে। আল্লাহ আমাদের কাছে ভালোবাসা কিভাবে চান। আমরা যখন আল্লাহর আনুগত্য করব আমাদের জন্য কি পুরস্কার তিনি রেখেছেন অবাধ্যতার কি শাস্তি রেখেছেন সব আলোচনা কুরআনে বিস্তারিত করা হয়েছে।
সূরা ইখলাস এর প্রথম আয়াত
***************************
{ قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ }
[Surah Al-Ikhlāṣ: 1]
বলো তিনি আল্লাহ এক। আহাদ শব্দের অর্থ হচ্ছে তিনি সম্পূর্ণ একা। সবার থেকে আলাদা। তার সাথে অন্য কেউ অংশীদার নেই।
আল্লাহ অস্তিত্ব কর্তৃত্ব পরিচিতি সম্পর্কে দুনিয়াতে অনেক ভ্রান্ত আকিদা আছে। আল্লাহ সম্পর্কে হিন্দু খ্রিস্টান ও দার্শনিকদের ভিন্ন ভিন্ন মতাদর্শ আছে। আহাদ শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামীন সকল ভ্রান্ত আকিদা বিশ্বাসের প্রতিবাদ করেছেন। ছোট এক শব্দে আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর পরিচিতি বলা হয়েছে আল্লাহর মত আর কেউ নেই। কাজী কোন কিছুর সাথে আল্লাহ রাব্বুল আলামীনকে তুলনা করার সুযোগ নেই। তিনি এক তিনি সবকিছু থেকে আলাদা। তার নিয়ন্ত্রণেই সকল কিছুর ক্ষমতা।
সূরা ইখলাস এর প্রথম আয়াতে আল্লাহ আমাদের সকলকে আদেশ করেছেন আমরা যেন আল্লাহর এ পরিচিতি আলোচনা করি। আমরা আমাদের সমাজের সাথে আমাদের পরিবারের সাথে আমাদের সন্তানের কাছে আল্লাহর এ পরিচিতি তুলে ধরবো। তাদেরকে বলব আল্লাহর কোন অংশীদার নেই। আল্লাহ রাব্বুল আলামীন তিনি সম্পূর্ণ একা। তার কাছেই সকল কিছুর ক্ষমতা। আমরা আমাদের সন্তানরা ছোট অবস্থা থেকেই গুণাবলীর আলোচনার মাধ্যমে আল্লাহর সাথে পরিচিত হবো।
আরবের মূর্তিপূজকরাও আল্লাহর কথা বলতো। আল্লাহ কুরআনে তার আলোচনা তুলে ধরেছেন। আল্লাহর ব্যাপারে তাদের আকিদা ছিল ভ্রষ্ট। মক্কার কাফেরদের অবস্থা প্রিয় নবীর কাছে আল্লাহ এভাবে তুলে ধরেছেন তুমি যদি তাদের জিজ্ঞাসা করো আসমান জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। তুমি যদি তাদের জিজ্ঞাসা করো কে তোমাদের রিজিক দেয় তারা বলবে আমাদের আল্লাহ রিজিক দেন। তুমি যদি জানতে চাও তোমাদের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি কার নিয়ন্ত্রণে তারা জবাবে বলবে আল্লাহর নিয়ন্ত্রণে।
এ সকল প্রশ্নের আলোচনা কুরআনে আছে। অর্থ হলো তারা আল্লাহকে অস্বীকার করত না। সৃষ্টিকর্তা রিজিকদাতা দৃষ্টিদাতা তারা আল্লাহকেই মনে করত। কিন্তু এ মানুষগুলো আল্লাহকে একমাত্র ইলাহ মানতো না।
ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় আল্লাহর অস্তিত্ব কর্তৃত্বকে স্বীকার করে। কিন্তু কুরআনে আল্লাহর যে পরিচিতি তুলে ধরা হয়েছে এই পরিচিতি তারা মানে না। আল্লাহর ব্যাপারে তাদের আকিদা ভ্রষ্ট। তারা আল্লাহর সাথে শরীক করত। আল্লাহর আনুগত্যে তারা নির্ভেজাল ছিল না। আল্লাহর প্রতি ভক্তি ভালোবাসায় তারা অন্যদের শরীক করত। তাদের ত্রুটি গুলোর আলোচনাও আল্লাহ কুরআনের মাঝে করেছেন।
সূরা ইখলাসের দ্বিতীয় আয়াত
***************************
{ ٱللَّهُ ٱلصَّمَدُ }
[Surah Al-Ikhlāṣ: 2]
সূরা ইখলাসের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন আল্লাহ কারো মুখাপেক্ষী নন। সকলেই আল্লাহ রাব্বুল আলামীনের মুখাপেক্ষী। সামাদ শব্দ এমন সত্তা বোঝায় যিনি সবার চেয়ে শ্রেষ্ঠ সবার আশ্রয়স্থল সবার প্রয়োজন যিনি পূরণ করেন কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। তার কোন প্রয়োজনই নেই।
সূরা ইখলাসের তৃতীয় আয়াত
***************************
{ لَمۡ یَلِدۡ وَلَمۡ یُولَدۡ }
[Surah Al-Ikhlāṣ: 3]
সূরা এখলাছের তৃতীয় আয়াত বলেছেন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি।
খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ পুত্ররূপে এসেছেন। এবং সৃষ্টির জন্য তার এত গভীর ভালোবাসা ছিল তিনি নিজে ক্রুসে বৃদ্ধ হয়েছেন। এতে বিশ্বের সব যুগের সব মানুষের পাপের কাফফারা হয়ে গেছে।
কুরআনে করিমে খ্রিস্টানদের আকীদার ত্রুটি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে এটা ভুল আকিদা।
{ وَقَالُوا۟ ٱتَّخَذَ ٱلرَّحۡمَـٰنُ وَلَدࣰا (88) لَّقَدۡ جِئۡتُمۡ شَیۡـًٔا إِدࣰّا (89) تَكَادُ ٱلسَّمَـٰوَ ٰتُ یَتَفَطَّرۡنَ مِنۡهُ وَتَنشَقُّ ٱلۡأَرۡضُ وَتَخِرُّ ٱلۡجِبَالُ هَدًّا (90) أَن دَعَوۡا۟ لِلرَّحۡمَـٰنِ وَلَدࣰا (91) وَمَا یَنۢبَغِی لِلرَّحۡمَـٰنِ أَن یَتَّخِذَ وَلَدًا (92) }
[Surah Maryam: 88-92]
খ্রিস্টান ধর্মের ভিত্তি হচ্ছে হযরত ঈসা আল্লাহর পুত্র। তারা আল্লাহর কাছে প্রার্থনা করে না। তারা প্রার্থনা করে ঈসা মসীহের কাছে।
তারা বিশ্বাস করে আল্লাহ নিজে তার পুত্র ঈসা মাসীহের আকৃতিতে পৃথিবীতে ক্রুসে নিজেকে বিদ্ধ করে সব মানুষের সব পাপের কাফফারা আদায় করেছেন। কাজেই মানুষের সমস্ত ত্রুটি বিচ্যুতি ক্ষমা। তবে তাকে মাসীহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে।
খৃষ্ট সম্প্রদায়ের আরেকটি ভ্রষ্ট আকীদা হল পৃথিবীতে মানুষের আল্লাহর পক্ষ থেকে কোন শরীয়ত নেই। আল্লাহর শরীয়তকে তারা রহিত করে নিয়েছে। তাদের ধর্মে শুকর হারাম ছিল। এটাকে তারা হালাল করে নিয়েছে।
হযরত ঈসা ইহুদী ধর্মের নবী ছিলেন। তাওরাতের শরীয়তই ছিল তার শরীয়ত। কিন্তু আজকের খ্রিস্টানরা আল্লাহর শরীয়তকে পাল্টে দিয়েছে।
আখেরি জামানায় দাজ্জালের আবির্ভাব হবে। ইসা ইবনে মারয়াম আবার পৃথিবীতে আসবেন। হাদিসে সুস্পষ্ট এসেছে তিনি এসে ক্রুষ ভেঙে ফেলবেন, শুকর হারাম ঘোষণা করবেন। ইসলামী শরীয়ত ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন।
কুরআনে করিমের সূরা এখলাসের চতুর্থ এই আয়াতে খ্রিস্টানদের আকিদার তীব্র প্রতিবাদ করা হয়েছে। তাদের আকিদার ভুলকে কষ্ট করা হয়েছে।
সূরা ইখলাসের চতুর্থ আয়াত
*************************
{ وَلَمۡ یَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ }
[Surah Al-Ikhlāṣ: 4]
সুরার চতুর্থ সর্বশেষ আয়াতে আল্লাহ বলেছেন তার সমতুল্য কেউ নেই।
সূরা ইখলাসে অল্প কথায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে বিশ্বাস তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি এই বিশ্বাস ধারণ করা ঈমানের অপরিহার্য বিষয়।
আমাদের এ সুরা বেশি বেশি পড়তে হবে। বুঝে বুঝে পড়তে হবে। আমাদের সন্তানদের শিখাতে হবে। ছোট অবস্থা থেকেই বাচ্চাদের এ সূরার মাধ্যমে আল্লাহর সাথে পরিচিত করতে হবে।