যারা সুন্নাতের পরিবর্তে নতুন পদ্ধতির প্রচলন করবে-
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী কারীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
“আমি হাউযে কাউসারের নিকট তোমাদের আগেই উপস্থিত থাকব। তোমাদের থেকে কিছু লোককে আমার কাছে পেশ করা হবে। কিন্তু আমি যখন তাদের পান করাতে অগ্রসর হব, তখন তাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। আমি বলব হে রব! এরা তো আমার সাথী। তখন তিনি বলবেন, আপনার পর তারা নতুন কি ঘটিয়েছে তা আপনি জানেন না।”
– (বুখারীঃ হাদীস নং ৬৫৭৩)
যারা জালিম শাসকদের সাথে আঁতাত সহযোগিতা বা সমর্থন করবে-
হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
” জেনে রাখো! অচিরেই অনেক জালিম শাসক আসবে। যারা সেই সকল শাসকদের সাথে আঁতাত করবে, তাদের অন্যায়গুলোকে সমর্থন দিবে এবং তাদের জুলুমে সহযোগিতা করবে সে আমার উম্মত নয় এবং আমিও তাঁদের দায়িত্ব নিবো না এবং তাকে আমার হাউজে কাউসারের সামনে আসতে দেয়া হবে না।
আর যাঁরা সেই সকল জালিম শাসকদের সাথে আঁতাত করবে না, তাদের জুলুমে সহায়তা করবে না তাঁরা আমার উম্মত এবং আমি তাঁদের দায়িত্ব নিবো এবং তাঁদেরকেই হাউজে কাউসারের পানি পান করানো হবে।”
-[তিরমিযীঃ ৬১৪, হাদীস সহিহ