সূরা আল-মুরসালাতের আলোকে জীবন, মৃত্যু ও জবাবদিহিতা

আজ আমরা এমন একটি সূরা নিয়ে কথা বলব—যে সূরা মানুষের ঘুমন্ত হৃদয়কে নাড়িয়ে দেয়, গাফেল আত্মাকে জাগিয়ে তোলে, এবং মৃত্যুর বাস্তবতাকে চোখের সামনে এনে দাঁড় করায়। এই সূরার নাম সূরা আল-মুরসালাত

এই সূরাটি আল্লাহর পক্ষ থেকে শুধু বর্ণনা নয়—এটি একটি ডাক, একটি সতর্কবার্তা, একটি চূড়ান্ত স্মরণ।

◾১. জীবন কি শুধু খাওয়া-দাওয়া?

﴿كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا﴾

আল্লাহ বলছেন— “তোমরা খাও, পান করো, ভোগ করো… কিন্তু অল্প সময়ের জন্য।”

এই জীবন কি শুধুই এর জন্য?

সকালে ঘুম থেকে উঠে দৌড়

রাতে আবার ক্লান্ত হয়ে ঘুম

মাঝে মাঝে খাবার, বিনোদন, মোবাইল, কাজ

আবার একই চক্র

আমরা কি কখনো থেমে ভাবি?

আমি কোথায় যাচ্ছি? আমি কেন বেঁচে আছি?

আমার শেষ কোথায়? একদিন এই সব থেমে যাবে।

মৃত্যু এসে বলবে “তোমার দৌড় শেষ।”

একদিন এমন হবে—যে মোবাইল আজ হাতে আছে… সেটা হাত থেকে পড়ে যাবে। যে বিছানায় আজ ঘুমাচ্ছি… সেখানেই হয়তো শেষ শ্বাস। যে মানুষগুলো আমাদের খুব আপন… তারা শুধু কাঁদবে।

কিন্তু কেউ আমাদের সাথে যাবে না।

◾২. মৃত্যু নয় শেষ—বরং শুরু

﴿يَوْمُ الْفَصْلِ﴾

এটা ফয়সালার দিন।

আমরা দুনিয়ায় অনেক বিচার দেখি— কিন্তু সব বিচার অসম্পূর্ণ। কিন্তু সেই দিন— আল্লাহ নিজে বিচার করবেন। সেদিন—মা সন্তানকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, বন্ধু বন্ধু থেকে পালাবে।‌সবাই বলবে— “নফসি… নফসি…”

একবার কল্পনা করুন আপনি একা দাঁড়িয়ে আছেন।

চারদিকে মানুষ, কিন্তু কেউ আপনার নয়। সবাই ব্যস্ত নিজের চিন্তায়। আর আপনি ভাবছেন “আমার কী হবে?”

◾৩. জাহান্নামের বাস্তবতা—কল্পনা নয়

﴿إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ﴾

স্ফুলিঙ্গ প্রাসাদের মতো বড়!

আমরা আগুন দেখি ছোট করে—

একটা লাইটার একটা মোমবাতি

কিন্তু আল্লাহ বলছেন—জাহান্নামের একটি স্ফুলিঙ্গই বিশাল ভবনের মতো

তাহলে জাহান্নামের আগুন নিজে কেমন হবে?

যে আগুন আমরা দুনিয়ায় দেখি— সেটা ঠান্ডা আগুনের ছায়া মাত্র। কিন্তু আখিরাতের আগুন—

চোখ দেখে কাঁপবে। শরীর কল্পনায়ও সহ্য করতে পারবে না।

◾৪. মিথ্যা শান্তির ছায়া

﴿ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ﴾

আজ আমরা অনেক কিছুতে শান্তি খুঁজি—

গান, বিনোদন, সোশ্যাল মিডিয়া, হারাম আনন্দ

আমরা বলি “আমি শান্তিতে আছি”।‌

কিন্তু আল্লাহ বলেন সেটাই হতে পারে শাস্তির অংশ

যে আনন্দ আল্লাহ থেকে দূরে নিয়ে যায়— সেটা কখনো

শান্তি হতে পারে না।

◾৫. নামাজ থেকে দূরে থাকা

﴿وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ﴾

আল্লাহ ডাকছেন আর আমরা বলছি—“পরে পড়ব”

আল্লাহ বলছেন—“রুকু করো”

আর আমরা বলছি “ব্যস্ত আছি”

যে মানুষ আল্লাহর সামনে মাথা নত করে না— সে দুনিয়ার সামনে নত হয়।

◾ ৬. ইতিহাস সাক্ষী—সব জাতি শেষ হয়েছে

﴿أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ﴾

আদ জাতি ছিল শক্তিশালী

সামূদ ছিল উন্নত

ফিরআউন ছিল ক্ষমতাবান

কিন্তু সবাই শেষ হয়ে গেছে

ক্ষমতা থাকবে না, টাকা থাকবে না, টেকনোলজি থাকবে না।‌ শুধু থাকবে আমল

◾ ৭. অহংকারের ধ্বংস

﴿مِن مَّاءٍ مَّهِينٍ﴾

আজ বলে—আমি বড়, আমি শক্তিশালী, আমি স্বাধীন

কিন্তু সত্য হলো তুমি শুরু করেছ এক ফোঁটা তরল থেকে

একদিন সেই মানুষও— মাটির নিচে চলে যাবে

যার জন্য এত অহংকার ছিল…

◾৮. কুরআনই শেষ সতর্কবার্তা

﴿فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ﴾

সব কথা শুনেছি, সব উপদেশ শুনেছি, সব গল্প শুনেছি। কিন্তু যদি কুরআন না বদলায় আমাদের আর কিছুই বদলাবে না

একদিন আসবে চোখ থাকবে কিন্তু দেখবে না

কান থাকবে কিন্তু শুনবে না। মুখ থাকবে কিন্তু কথা। বলতে পারবে না। সবাই বলবে “আজ সত্যের দিন…”

اللهم اجعل القرآن ربيع قلوبنا…

হে আল্লাহ!

আমাদের গাফেল হৃদয় জাগিয়ে দাও। আমাদের জীবনকে পরিবর্তন করো। আমাদের নামাজকে কবুল করো। আমাদের মৃত্যু সুন্দর করো। এবং কিয়ামতের ভয় থেকে আমাদের রক্ষা করো।

Scroll to Top