বন্ধু গ্রহণে ইসলামের নীতিমালা

মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুর’আনে শুধু পানাহারের হালাল-হারাম নির্ধারণ করে দেননি, সুস্পষ্ট বিধান দিয়েছেন বন্ধুরূপে কাকে গ্রহণ করা হারাম এবং কাকে বন্ধু বানানো হালাল।

একজন মুসলমান তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক ও রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণে আল্লাহর হুকুমের অনুগত। ‌ আল্লাহর হুকুমের অবাধ্যতা করে একজন মুসলমান কখনো সফলতার কল্পনা করে না। ‌ আল্লাহর হুকুম পালনের মাঝেই সে নিজেকে দুনিয়া ও আখেরাতে সুরক্ষিত করে।

মুসলমানকে বন্ধু রূপে গ্রহণ করা

*****************************

বন্ধুত্ব গ্রহণে কোরআনে কারীমের নির্দেশনা অত্যন্ত সুস্পষ্ট। মুসলমান বন্ধু রূপে অপর মুসলমানকে গ্রহণ করবে।

{ یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَكُونُوا۟ مَعَ ٱلصَّـٰدِقِینَ }

[Surah At-Tawbah: 119]

হে মুমিনগণ,তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং সত্যবাদীদের সাথে থাক।

এই আয়াতের নির্দেশনা হল যারা সত্যবাদী সত্যের পথে চলে আল্লাহ রাব্বুল আলামীন মুমিনদেরকে তাদের সঙ্গী হওয়ার আহ্বান করেছেন। যারা মিথ্যাবাদী মিথ্যার পথে পাবে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবেনা।

{ فَٱدۡخُلِی فِی عِبَـٰدِی (29) وَٱدۡخُلِی جَنَّتِی (30) }

[Surah Al-Fajr: 29-30]

অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও।

আর প্রবেশ কর আমার জান্নাতে।

এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর অনুগত বান্দাদের দলে প্রবেশ করার জন্য মুমিনদেরকে আহবান করেছেন। যারা আল্লাহর অবাধ্য তাদের দলে প্রবেশ করার অর্থ হলো জাহান্নামের পথে প্রবেশ করা। আর আল্লাহর অনুগত বান্দাদের দলে প্রবেশ করার অর্থ হলো জান্নাতের পথে প্রবেশ করা।

বন্ধুত্বের অধিকার সমূহ

********************

মুমিনরা মোমিনদের বন্ধু রূপে গ্রহণ করবে। আর এ বন্ধুত্বের অঙ্গীকার আল্লাহ রব্বুল আলামিন কোরানে তুলে ধরেছেন

{ وَٱلۡمُؤۡمِنُونَ وَٱلۡمُؤۡمِنَـٰتُ بَعۡضُهُمۡ أَوۡلِیَاۤءُ بَعۡضࣲۚ یَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَیَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَیُقِیمُونَ ٱلصَّلَوٰةَ وَیُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَیُطِیعُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥۤۚ أُو۟لَـٰۤىِٕكَ سَیَرۡحَمُهُمُ ٱللَّهُۗ إِنَّ ٱللَّهَ عَزِیزٌ حَكِیمࣱ }

[Surah At-Tawbah: 71]

আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু, তারা ভাল কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে নিষেধ করে, আর তারা সালাত কায়িম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে। এদেরকে আল্লাহ শীঘ্রই দয়া করবেন, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

এই আয়াতে বন্ধুত্বের লক্ষ্য তুলে ধরা হয়েছে। মুমিনদের পরস্পরে বন্ধুত্বের লক্ষ্য হলো সুনীতি প্রতিষ্ঠিত করা এবং দুর্বৃত্তি ও দুর্নীতি প্রতিরোধ করা। নামাজ যাকাত প্রতিষ্ঠা করা আল্লাহ এবং রাসূলের অনুগত হওয়া। এই নীতিমালা কে সামনে রেখে মুমিনদের পরস্পরে বন্ধুত্ব হবে।

যে বন্ধুত্বে সফলতার ওয়াদা

************************

আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে কারীমে মুমিনদের বন্ধু রূপে গ্রহণ করার পুরস্কার তুলে ধরেছেন।

{ إِنَّمَا وَلِیُّكُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَٱلَّذِینَ ءَامَنُوا۟ ٱلَّذِینَ یُقِیمُونَ ٱلصَّلَوٰةَ وَیُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُمۡ رَ ٰ⁠كِعُونَ (55)

তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনগণ, যারা সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে বিনীত হয়ে।

[Surah Al-Māʾidah: 55

{ وَمَن یَتَوَلَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلَّذِینَ ءَامَنُوا۟ فَإِنَّ حِزۡبَ ٱللَّهِ هُمُ ٱلۡغَـٰلِبُونَ }

[Surah Al-Māʾidah: 56]

আর যারা বন্ধুত্ব রাখবে আল্লাহর সাথে, তাঁর রাসূলের সাথে এবং মু’মিনদের সাথে, তাহলে তারা আল্লাহর দলভুক্ত হল এবং নিশ্চয়ই আল্লাহর দলই বিজয়ী।

এ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের সুসংবাদ দান করেছেন যারা আল্লাহর রাসূল এবং মুমিনদের বন্ধু রূপে গ্রহণ করবেন। দুনিয়া এবং আখেরাতে এই সমস্ত লোকেরাই হবে বিজয়ী।

বন্ধুত্বের গুরুত্ব ইসলামে

********************

বন্ধুত্ব ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিষয়টি আলোচিত হয়েছে।

প্রিয় নবী এরশাদ করেন-

المرءُ على دينِ خليلِهِ، فلينظُر أحدُكُم مَن يخالِلُ

مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالْجَلِيسِ السَّوْءِ كَمَثَلِ صَاحِبِ الْمِسْكِ، وَكِيرِ الْحَدَّادِ، لاَ يَعْدَمُكَ مِنْ صَاحِبِ الْمِسْكِ إِمَّا تَشْتَرِيهِ، أَوْ تَجِدُ رِيحَهُ، وَكِيرُ الْحَدَّادِ يُحْرِقُ بَدَنَكَ أَوْ ثَوْبَكَ أَوْ تَجِدُ مِنْهُ رِيحًا خَبِيثَةً ‏”‏‏.‏

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ মিস্‌ক বিক্রেতা ও কর্মকারের হাপরের ন্যায়। আতর বিক্রেতাদের থেকে শূন্য হাতে ফিরে আসবে না। হয় তুমি আতর খরিদ করবে, না হয় তার সুঘ্রাণ পাবে। আর কর্মকারের হাপর হয় তোমার ঘর অথবা তোমার কাপড় পুড়িয়ে দেবে, না হয় তুমি তার দুর্গন্ধ পাবে।

কাফেরদের সাথে মুসলমানের সম্পর্ক

*********************************

এ ব্যাপারে কোরআনে কারীমে অসংখ্য আয়াত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। এ ব্যাপারে কোরআনে কোন অস্পষ্টতা নেই।

কাফের মুশরিকদের সাথে পারিবারিক সম্পর্ক

**************************************

কাফের হলো আল্লাহর অবাধ্য। আর মুমিন হলো আল্লাহর অনুগত। কাজেই একজন কাফের আর একজন মুমিন দৃষ্টিভঙ্গির দিক দিয়ে কোন ভাবেই এক নয়। তাদের মাঝে রয়েছে কঠিন বিরোধ। এগুলো ভাষা ভূখন্ড, ক্ষমতা আর সম্পদ কেন্দ্রিক নয়। এর চাইতেও অনেক বড় বিষয় নিয়ে।

কাফের আল্লাহকে অস্বীকার করে। আর মুমিন হলো আল্লাহর আনুগত্য করে। একজন মুমিনের কাছে ঈমান সব কিছুর উর্ধ্বে। আল্লাহর মহব্বত সবকিছুর উপরে। তাকে একজন মুমিন কাফেরের সাথে একাত্ম হতে পারে না।

আপনার বাবার সাথে যদি আপনার চাচার বিরোধ থাকে আর আপনার মায়ের সাথে যদি চাচির বিরোধ থাকে আর আপনি যদি চাচা বা চাচীর পক্ষ্য গ্রহণ করেন আর তাদের প্রতি ভক্তি ভালবাসা প্রদর্শন করে আপনার বাবা মা তা কি সহজ ভাবে মেনে নেবে। এটা কখনো সম্ভব না।

আল্লাহর সাথে যার বিরোধ তার সাথে যদি হয় আপনার মহাব্বত সেক্ষেত্রে আপনি যদি দাবী করেন আপনি আল্লাহর অনুগত এটা কখনো গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে আপনার নামাজ অন্যান্য এবাদত গুলো মূল্যহীন।

এজন্যই একজন মুশরিকের সাথে একজন মুমিনের বৈবাহিক পারিবারিক সম্পর্ক হতে পারে না। বিয়ে পারিবারিক সম্পর্ক ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে ইসলামে নির্দেশনা কঠোর।

{ وَلَا تَنكِحُوا۟ ٱلۡمُشۡرِكَـٰتِ حَتَّىٰ یُؤۡمِنَّۚ وَلَأَمَةࣱ مُّؤۡمِنَةٌ خَیۡرࣱ مِّن مُّشۡرِكَةࣲ وَلَوۡ أَعۡجَبَتۡكُمۡۗ وَلَا تُنكِحُوا۟ ٱلۡمُشۡرِكِینَ حَتَّىٰ یُؤۡمِنُوا۟ۚ وَلَعَبۡدࣱ مُّؤۡمِنٌ خَیۡرࣱ مِّن مُّشۡرِكࣲ وَلَوۡ أَعۡجَبَكُمۡۗ أُو۟لَـٰۤىِٕكَ یَدۡعُونَ إِلَى ٱلنَّارِۖ

[Surah Al-Baqarah: 221]

মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করনা এবং নিশ্চয়ই মু’মিন কৃতদাসী মুশরিক মহিলা অপেক্ষা উত্তম যদিও সে তোমাদেরকে মোহিত করে; এবং অংশীবাদীরা বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তাদের সাথে (মুসলিম নারীদের) বিয়ে দিওনা এবং নিশ্চয়ই অংশীবাদী তোমাদের মনঃপুত হলেও বিশ্বাসী দাস তদপেক্ষা শ্রেয়তর;

আল্লাহ রাব্বুল আলামীন এই নিষেধাজ্ঞার কারণও এই আয়াতের পরের অংশ তুলে ধরেছেন।

وَٱللَّهُ یَدۡعُوۤا۟ إِلَى ٱلۡجَنَّةِ وَٱلۡمَغۡفِرَةِ بِإِذۡنِهِۦۖ وَیُبَیِّنُ ءَایَـٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمۡ یَتَذَكَّرُونَ

এরা (মুশরিকরা তোমাদের)জাহান্নামের দিকে আহবান করে এবং আল্লাহ স্বীয় ইচ্ছায় জান্নাত ও ক্ষমার দিকে আহবান করেন ও মানবমন্ডলীর জন্য স্বীয় নিদর্শনাবলী বিবৃত করেন যেন তারা শিক্ষা গ্রহণ করে।

কাফেরদের সাথে সামাজিক সম্পর্কের মূলনীতি

****************************************

কাফেরদের সাথে মুসলমানদের সামাজিক সম্পর্ক হবে ইনসাফভিত্তিক। আল্লাহ জুলুমকে পছন্দ করেন না। কাজেই কোন মুসলমান জুলুমের সাথে সম্পৃক্ত হবে না।

যে সমস্ত কাফেররা মুসলমানদের প্রতি আক্রোশ রাখে না। মুসলমানদের সাথে উদার। ইসলাম মুসলমানদের তাদের ব্যাপারে উদারতার শিক্ষা দেয়। ইনসাফের শিক্ষা দেয়।

{ لَّا یَنۡهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِینَ لَمۡ یُقَـٰتِلُوكُمۡ فِی ٱلدِّینِ وَلَمۡ یُخۡرِجُوكُم مِّن دِیَـٰرِكُمۡ أَن تَبَرُّوهُمۡ وَتُقۡسِطُوۤا۟ إِلَیۡهِمۡۚ إِنَّ ٱللَّهَ یُحِبُّ ٱلۡمُقۡسِطِینَ (😎

দীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ হতে বহিস্কৃত করেনি তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহতো ন্যায়পরায়ণদেরকে ভালবাসেন।

আর যে সমস্ত কাফেরদের ইসলাম এবং মুসলমানদের প্রতি আক্রোশ রয়েছে।‌ যারা পৃথিবীর বুক থেকে ইসলামকে নির্মূল করে দিতে চায় মুসলমানদের প্রতি যারা শত্রুতা রাখে তাদেরকে বন্ধু মনে করার কোন সুযোগ নেই। ইসলাম তাদের সাথে কঠোরতার আদেশ করে। এখানে এটাই ইনসাফ।

إِنَّمَا یَنۡهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِینَ قَـٰتَلُوكُمۡ فِی ٱلدِّینِ وَأَخۡرَجُوكُم مِّن دِیَـٰرِكُمۡ وَظَـٰهَرُوا۟ عَلَىٰۤ إِخۡرَاجِكُمۡ أَن تَوَلَّوۡهُمۡۚ وَمَن یَتَوَلَّهُمۡ فَأُو۟لَـٰۤىِٕكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ (9) }

আল্লাহ শুধু তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে, তোমাদেরকে স্বদেশ থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করাতে সাহায্য করেছে। আর তাদের সাথে যারা বন্ধুত্ব করে তারাই তো যালিম।

[Surah Al-Mumtaḥanah: 8-9]

কাফেরদের সাথে আন্তরিক বন্ধুত্ত্ব

*****************************

উল্লেখিত আয়াতগুলো দ্বারা পরিষ্কার কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করার সুযোগ নেই। এটা ইসলামে হারাম -যেমন হারাম হলো জ্বিনা, মদ্যপান ও সূদ খাওয়া। একজন কাফের কখনো মুসলমানের বন্ধু হতে পারেনা।

{ ۞ یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ ٱلۡیَهُودَ وَٱلنَّصَـٰرَىٰۤ أَوۡلِیَاۤءَۘ بَعۡضُهُمۡ أَوۡلِیَاۤءُ بَعۡضࣲۚ

[Surah Al-Māʾidah: 51]

হে মু’মিনগণ! তোমরা ইয়াহুদী ও খৃষ্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করনা, তারা পরস্পর বন্ধু;

সুরা আল ইমরান আয়াত

لَّا يَتَّخِذِ ٱلْمُؤْمِنُونَ ٱلْكَـٰفِرِينَ أَوْلِيَآءَ مِن دُونِ ٱلْمُؤْمِنِينَ ۖ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَلَيْسَ مِنَ ٱللَّهِ فِى شَىْءٍ

“মু’মিনগণ যেন মু’মিনদের ব্যতীত কাফিরদের বন্ধু রূপে গ্রহণ না করে। এবং যে ব্যক্তি এরূপ করবে (অর্থাৎ কাফিরদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে) তার সাথে আল্লাহর কোন সম্পর্ক থাকবে না।

কাফেরদের বন্ধু গ্রহণে ক্ষতি

*************************

আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করার ক্ষতিকর প্রভাব তুলে ধরেছেন।

{ وَلَن تَرۡضَىٰ عَنكَ ٱلۡیَهُودُ وَلَا ٱلنَّصَـٰرَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمۡۗ }

[Surah Al-Baqarah: 120]

এবং ইয়াহুদী ও খৃষ্টানরা – তুমি তাদের ধর্ম অনুসরণ না করা পর্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট হবেনা;

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ عَدُوِّى وَعَدُوَّكُمْ أَوْلِيَآءَ تُلْقُونَ إِلَيْهِم بِٱلْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوا۟ بِمَا جَآءَكُم مِّنَ ٱلْحَقِّ يُخْرِجُونَ ٱلرَّسُولَ وَإِيَّاكُمْ ۙ أَن تُؤْمِنُوا۟ بِٱللَّهِ رَبِّكُمْ

অর্থ: “হে মু’মিনগণ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছো, অথচ তারা তো প্রত্যাখান করেছে সেসব সত্য বার্তা -যা তোমাদের কাছ এসেছে। তারা বহিস্কার করছে রাসূলকে এবং তোমাদেরকে। এবং সেটি এ কারণে যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহতে বিশ্বাস করো।”

তারা কাফেররা তোমাদেরকে রাসূলকে শুধুমাত্র এই জন্য নিজ মাতৃভূমি থেকে আল্লাহর পক্ষ থেকে আসা সত্যের উপর তোমরা ঈমান গ্রহণ করেছ। কাজেই এদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কোন সুযোগ নেই।

{ یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ بِطَانَةࣰ مِّن دُونِكُمۡ لَا یَأۡلُونَكُمۡ خَبَالࣰا وَدُّوا۟ مَا عَنِتُّمۡ قَدۡ بَدَتِ ٱلۡبَغۡضَاۤءُ مِنۡ أَفۡوَ ٰ⁠هِهِمۡ وَمَا تُخۡفِی صُدُورُهُمۡ أَكۡبَرُۚ قَدۡ بَیَّنَّا لَكُمُ ٱلۡـَٔایَـٰتِۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ }

[Surah Āli-ʿImrān: 118]

হে মুমিনগণ, তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না। তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে। তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে। আর তাদের অন্তরসমূহ যা গোপন করে তা অধিক ভয়াবহ। অবশ্যই আমি তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা করেছি। যদি তোমরা উপলব্ধি করতে।

ইসলাম ও মুসলমানদের প্রতি তাদের আক্রোশ অত্যন্ত ভয়াবহ। তাদের ব্যাপারে মুসলমানরা সাবধানতার নীতি অবলম্বন করবে এটাই তাদের জন্য উত্তম। আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে মুমিনদেরকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আল্লাহর হুকুম সবকিছুর ঊর্ধ্বে

***************************

একজন মুমিন আল্লাহর হুকুম অমান্য করে জীবন পরিচালনা করতে পারে না। একজন মুসলমানের রাজনীতি সমাজনীতি রাষ্ট্রনীতির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ বিষয়।

{ فَلِذَ ٰ⁠لِكَ فَٱدۡعُۖ وَٱسۡتَقِمۡ كَمَاۤ أُمِرۡتَۖ وَلَا تَتَّبِعۡ أَهۡوَاۤءَهُمۡۖ }

[Surah Ash-Shūrā: 15]

এ কারণে তুমি আহবান কর এবং দৃঢ় থাক যেমন তুমি আদিষ্ট হয়েছ। আর তুমি তাদের খেয়াল-খুশির অনুসরণ করো না।

এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন মুমিনদেরকে আল্লার হুকুম দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং সর্বাবস্থায় কাফেরদের খেয়াল খুশির অনুসরণ না করার আহ্বান করেছেন।

কাফেরদের যারা বন্ধু বানাবে

*************************

কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামীন কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করার ব্যাপারে কঠোর বাণী উচ্চারণ করেছেন।

وَمَن یَتَوَلَّهُم مِّنكُمۡ فَإِنَّهُۥ مِنۡهُمۡۗ إِنَّ ٱللَّهَ لَا یَهۡدِی ٱلۡقَوۡمَ ٱلظَّـٰلِمِینَ }

আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদেরই মধ্যে গণ্য হবে; নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেননা।

আল্লাহ রাব্বুল আলামীন ক্লিয়ার করে দিয়েছেন তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু বানাবে তারা তাদের দলের অন্তর্ভুক্ত হবে। এমন ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিবেন না।

وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفْسَهُۥ ۗ وَإِلَى ٱللَّهِ ٱلْمَصِيرُ

আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদের সাবধান করছেন; এবং আল্লাহর দিকেই তোমদের প্রত্যাবর্তন।”

কেউ যদি সতর্কতা বা সামাজিকতা রক্ষায় তাদের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তাদেরকে তার নিজের ব্যাপারে সাবধান করছেন। একজন মুমিন যেন সবচাইতে বেশি ভয় আল্লাহ কে করে। ‌ কারণ তাকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে উপস্থিত হতে হবে।

মুনাফিকদের ব্যাপার ইসলাম

*************************

যারা কাফেরদের সাথে বন্ধুত্ব রাখে কোরআন তাদেরকে মোনাফিক আখ্যায়িত করেছে। একজন মুনাফিক আল্লাহর কাছে কাফেরের চেয়েও নিকৃষ্ট। ঈমানের দাবিতে মুনাফিক মিথ্যাবাদী। তার ঈমানের দাবী গ্রহণযোগ্য না।

নবীজী (সা:)’র আমলে আব্দুল্লাহ বিন উবাই ও তার ৩০০ সহচরকে মুনাফিক বলা হয়েছে। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহর কঠোর নীতি কোরআন তুলে ধরেছে।

{ یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ ٱلۡكَـٰفِرِینَ أَوۡلِیَاۤءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِینَۚ أَتُرِیدُونَ أَن تَجۡعَلُوا۟ لِلَّهِ عَلَیۡكُمۡ سُلۡطَـٰنࣰا مُّبِینًا (144) إِنَّ ٱلۡمُنَـٰفِقِینَ فِی ٱلدَّرۡكِ ٱلۡأَسۡفَلِ مِنَ ٱلنَّارِ وَلَن تَجِدَ لَهُمۡ نَصِیرًا (145) }

[Surah An-Nisāʾ: 144-145]

পবিত্র কুর’আন ও হাদীসের বর্ণনা অনুযায়ী জাহান্নামে মুনাফিকদের অবস্থান হবে কাফিরদের চেয়েও অধীক আযাবপূর্ণ স্থানে। আব্দুল্লাহ বিন উবাই ও তার ৩০০ সহচরের অপরাধ হলো তারা কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করেছে। কিন্তু তারা মক্কার দলে গিয়ে তাদের অস্ত্র নিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে নামেনি। কিন্তু তাদের প্রতি সহানুভূতিশীল ছিল।

মুনাফিকদের ব্যাপারে কোরআন

****************************

{ ۞ أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِینَ تَوَلَّوۡا۟ قَوۡمًا غَضِبَ ٱللَّهُ عَلَیۡهِم مَّا هُم مِّنكُمۡ وَلَا مِنۡهُمۡ وَیَحۡلِفُونَ عَلَى ٱلۡكَذِبِ وَهُمۡ یَعۡلَمُونَ }

[Surah Al-Mujādilah: 14]

তুমি কি তাদের লক্ষ্য করনি, যারা এমন এক কওমের সাথে বন্ধুত্ব করে যাদের উপর আল্লাহর গযব নিপতিত হয়েছে? তারা তোমাদের দলভুক্ত নয় এবং তোমরাও তাদের দলভুক্ত নও। আর তারা জেনে শুনেই মিথ্যার উপর কসম করে।

{ یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ ٱلۡكَـٰفِرِینَ أَوۡلِیَاۤءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِینَۚ أَتُرِیدُونَ أَن تَجۡعَلُوا۟ لِلَّهِ عَلَیۡكُمۡ سُلۡطَـٰنࣰا مُّبِینًا (144) إِنَّ ٱلۡمُنَـٰفِقِینَ فِی ٱلدَّرۡكِ ٱلۡأَسۡفَلِ مِنَ ٱلنَّارِ وَلَن تَجِدَ لَهُمۡ نَصِیرًا (145) }

[Surah An-Nisāʾ: 144-145]

ঈমান ইসলাম সবার আগে

***********************

একজন মুসলমান পৃথিবীতে বেঁচে থাকে আল্লাহর গোলাম হয়ে। আল্লাহর নির্দেশনায় সে মেনে চলে। আল্লাহর কথার উপর তার কোন কথা বা মতামত নেই। ‌ আল্লাহর সাথে তার অঙ্গীকার হলো।

{ قُلۡ إِنَّ صَلَاتِی وَنُسُكِی وَمَحۡیَایَ وَمَمَاتِی لِلَّهِ رَبِّ ٱلۡعَـٰلَمِینَ }

[Surah Al-Anʿām: 162]

ইসলাম কি তাহলে সাম্প্রদায়িকতার শিক্ষা দেয়

*****************************************

ইসলাম ইমান ও ইনসাফের শিক্ষা দেয়।‌ ঈমান রক্ষার্থে বিধর্মীদের সাথে বন্ধুত্বের ব্যাপারে ইসলাম মুসলমানকে হুশিয়ার করে। অপরদিকে ইসলাম অমুসলিমদের ব্যাপারে ন্যায় ও ইনসাফ এবং এহসানের ব্যাপারে মুসলমানদের উজ্জীবিত করে।

{ وَلَا یَجۡرِمَنَّكُمۡ شَنَـَٔانُ قَوۡمٍ أَن صَدُّوكُمۡ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ أَن تَعۡتَدُوا۟ۘ وَتَعَاوَنُوا۟ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَلَا تَعَاوَنُوا۟ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَ ٰ⁠نِۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِیدُ ٱلۡعِقَابِ }

[Surah Al-Māʾidah: 2]

যারা তোমাদেরকে পবিত্র মাসজিদে যেতে বাঁধা দিয়েছে সেই সম্প্রদায়ের দুশমনি যেন তোমাদেরকে সীমা ছাড়িয়ে যেতে উৎসাহিত না করে। সৎ কাজ করতে ও সংযমী হতে তোমরা পরস্পরকে সাহায্য কর। তবে পাপ ও শক্রতার ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য করনা। আর তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা।

{ ٱدۡعُ إِلَىٰ سَبِیلِ رَبِّكَ بِٱلۡحِكۡمَةِ وَٱلۡمَوۡعِظَةِ ٱلۡحَسَنَةِۖ وَجَـٰدِلۡهُم بِٱلَّتِی هِیَ أَحۡسَنُۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِیلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِینَ }

[Surah An-Naḥl: 125]

তুমি মানুষকে তোমার রবের পথে আহবান কর হিকমাত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে আলোচনা কর সুন্দরভাবে। তোমার রাব্ব ভাল করেই জানেন কে তাঁর পথ ছেড়ে বিপথগামী এবং কে সৎ পথে আছে।

وَلَا تَسۡتَوِی ٱلۡحَسَنَةُ وَلَا ٱلسَّیِّئَةُۚ ٱدۡفَعۡ بِٱلَّتِی هِیَ أَحۡسَنُ فَإِذَا ٱلَّذِی بَیۡنَكَ وَبَیۡنَهُۥ عَدَ ٰ⁠وَةࣱ كَأَنَّهُۥ وَلِیٌّ حَمِیمࣱ (34)

Surah Fuṣṣilat: 34]

আর ভাল ও মন্দ সমান হতে পারে না। মন্দকে প্রতিহত কর তা দ্বারা যা উৎকৃষ্টতর, ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু।

জীবনের সকল অবস্থায় সকল পরিস্থিতিতে আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যের উপর অটল থাকতে হবে। আল্লাহর জন্যই বেঁচে থাকা। অন্য কারো জন্য নয়। আল্লাহর জন্যই মৃত্যু ও জীবন দেয়া। অন্য কারো জন্য নয়।

আসুন জীবনের সকল ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করি। আল্লাহর হুকুম মেনে চলি। আল্লাহর হুকুমে জীবন গড়ি। দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করি।

Scroll to Top