জুলুম নেক আমল নষ্ট করে দেয় দুনিয়া ও আখেরাত ধ্বংস করে দেয়। আল্লাহ ক্রোধান্বিত হন মানুষের বদদোয়া ঘৃণার পাত্র হতে হয়।
কোরআন কারীম আল্লাহর সীমা লঙ্ঘন করাকে নিজের প্রতি জুলুম আখ্যায়িত করেছে
وَتِلۡكَ حُدُودُ ٱللَّهِۚ وَمَن یَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَقَدۡ ظَلَمَ نَفۡسَهُۥۚ
تِلۡكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَعۡتَدُوهَاۚ وَمَن یَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَأُو۟لَـٰۤىِٕكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ
تِلۡكَ حُدُودُ ٱللَّهِۚ وَمَن یُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ یُدۡخِلۡهُ جَنَّـٰتࣲ تَجۡرِی مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَـٰرُ خَـٰلِدِینَ فِیهَاۚ وَذَ ٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِیمُ (13) وَمَن یَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَیَتَعَدَّ حُدُودَهُۥ یُدۡخِلۡهُ نَارًا خَـٰلِدࣰا فِیهَا وَلَهُۥ عَذَابࣱ مُّهِینࣱ
আল্লাহর হুকুম এর বিপরীত পথে চলা নিজের প্রতি জুলুম করা সেই অনুভূতি থেকেই হযরত আদম বলেছিলেন
{ قَالَا رَبَّنَا ظَلَمۡنَاۤ أَنفُسَنَا وَإِن لَّمۡ تَغۡفِرۡ لَنَا وَتَرۡحَمۡنَا لَنَكُونَنَّ مِنَ ٱلۡخَـٰسِرِینَ }
আমরা অনেক সময় ক্রোধান্বিত হয়ে বিদ্বেষবশত অন্যের প্রতি জুলুম করে থাকি। কোরআন সতর্ক করছে এটা অন্যের প্রতি জুলুম নয় এটা দুনিয়া ও আখেরাতে নিজেরই সর্বনাশ ডেকে আনা
وَلَا تُمۡسِكُوهُنَّ ضِرَارࣰا لِّتَعۡتَدُوا۟ۚ وَمَن یَفۡعَلۡ ذَ ٰلِكَ فَقَدۡ ظَلَمَ نَفۡسَهُۥۚ
কোরআনে সবচাইতে বড় জুলুম বলা হয়েছে আল্লাহর সাথে শরিক করাকে
{ وَإِذۡ قَالَ لُقۡمَـٰنُ لِٱبۡنِهِۦ وَهُوَ یَعِظُهُۥ یَـٰبُنَیَّ لَا تُشۡرِكۡ بِٱللَّهِۖ إِنَّ ٱلشِّرۡكَ لَظُلۡمٌ عَظِیمࣱ }
আল্লাহ রাব্বুল আলামীন সৃষ্টি কর্তা, কত সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের, আমাদের তিনি রিজিক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আমাদের যাবতীয় প্রয়োজনকে তিনি পূরণ করে থাকেন তার সাথে অংশীদার বানানো ভয়াবহ অন্যায়।
আল্লাহর দেয়া শরীয়ত আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। এর বিরুদ্ধাচরণকে কুরআনে কারীমে নিজের প্রতি জুলুম আখ্যায়িত করা হয়েছে।
{ ثُمَّ جَعَلۡنَـٰكَ عَلَىٰ شَرِیعَةࣲ مِّنَ ٱلۡأَمۡرِ فَٱتَّبِعۡهَا وَلَا تَتَّبِعۡ أَهۡوَاۤءَ ٱلَّذِینَ لَا یَعۡلَمُونَ (18) إِنَّهُمۡ لَن یُغۡنُوا۟ عَنكَ مِنَ ٱللَّهِ شَیۡـࣰٔاۚ وَإِنَّ ٱلظَّـٰلِمِینَ بَعۡضُهُمۡ أَوۡلِیَاۤءُ بَعۡضࣲۖ وَٱللَّهُ وَلِیُّ ٱلۡمُتَّقِینَ (19) }
{ وَمَنۡ أَظۡلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔایَـٰتِ رَبِّهِۦ ثُمَّ أَعۡرَضَ عَنۡهَاۤۚ إِنَّا مِنَ ٱلۡمُجۡرِمِینَ مُنتَقِمُونَ }
অন্যায় ভাবে কাউকে কষ্ট দেয়া জুলুম। সকলের দুর্বলের উপর কর্তৃত্ব বড়র ছোটর উপর কর্তৃত্ব ধনীর গরীবের উপর কর্তৃত্ব মালিকের শ্রমিকের উপর কর্তৃত্ব শাসকের জনগণের উপর কর্তৃত্ব মানুষের জীবনে এক বড় ধরনের পরীক্ষা।
আজি যারা দুর্বল আখিরাতে তারা সবল হবে। কোরআন এ ব্যাপারে আমাদের সতর্ক করেছে।
জুলুম হতে পারে শারীরিক, মানসিকভাবে, সম্পদ নষ্ট করে, ইজ্জত নষ্ট করে। জুলুম যেভাবেই হোক কিয়ামতের দিন তার চরা মূল্য দিতে হবে।
اتقوا الظلم فان الظلم ظلمات يوم القيامة
তাই আসুন একজন মুসলিম হিসেবে জুলুম মুক্ত জীবন গড়ে তুলি। জুলুম অভিযানের ময়লা আবর্জনা মুক্ত এক সুন্দর পৃথিবী গড়ে তোলার শপথ করি। আল্লাহ সহায় হোন।