অন্যের ক্ষতি করতে চাওয়া-
হযরত আবু সিরমাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
‘’যে ব্যাক্তি অন্যের ক্ষতি করতে চায়, আল্লাহ্ তায়ালা তার ক্ষতি করেন। তেমনি ভাবে যে ব্যাক্তি অন্যের উপর কঠিন হয় আল্লাহ্ তায়ালাও তার উপর কঠিন হন’’
[ইবন মাযাহঃ ২৩৭১]
হযরত উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু আনহু ও আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
‘’তুমি কারোর কোনো ধরনের ক্ষতি করো না। তেমনিভাবে তোমরা পরস্পর একে অপরের ক্ষতি করার প্রতিযোগিতা করো না’’
[ইবন মাযাহঃ ২৩৬৯,২৩৭০]
মুসলাম ভাইয়ের কোন বিপদ দেখে খুশি প্রকাশ-
হযরত ওয়াছিলা ইবনে আসকয়ীল লাইছী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
“তুমি (কোন) মুসলাম ভাইয়ের কোন বিপদ দেখে খুশি প্রকাশ করো না। কেননা, হতে পারে আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করবেন। আর তোমার উপর ঐ মুসিবত চাপিয়ে দিবেন।”
(তিরমিযীঃ ২/৭৩, শুয়াবুল ঈমানঃ ৫/৩১৫, মেশকাতঃ ৪১৪)