রমজানকে সামনে রেখে শাবান মাস থেকেই কিছু আমলের পরিকল্পনা হতে পারে।

🍁রমজানের ফাজায়েল ও মাসায়েল এর তালিম এর মাধ্যমে প্রতিটি পরিবার ও সমাজে রমজানের এক আমেজ তৈরি শাবান মাসের গুরুত্বপূর্ণ একটি কাজ হতে পারে। এক্ষেত্রে পারিবারিক তালিম এবং মসজিদ ভিত্তিক তালিমের পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি।

🍁এক্ষেত্রে একদিকে রমজানের সুসংবাদ সমাজের কাছে তুলে ধরা। অসংখ্য হাদিসে রমজানের সুসংবাদ গুলো তুলে ধরা হয়েছে। সমাজের কাছে এসে সংবাদ গুলো তুলে ধরা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অন্যদিকে রমজানের রোজার মাসায়েল গুলোর আলোচনাও পারিবারিকভাবে এবং মসজিদ ভিত্তিক চর্চা হওয়া চাই। যেন রমজানের রোজাগুলো শুধু ক্ষুদার্থ থাকা না হয় বরং রমজানের রোজাগুলো যেন আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে।

🍁হাদিসের মধ্যে এসেছে শাবান মাসে পূর্ণবছরের আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আমাদের আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপনের পূর্বেই তো উচিত তওবা করে নেয়া। এক্ষেত্রে শাবান মাসে তওবার আমলে গুরুত্ব দেয়া চাই। শাবানে যদি তওবা দ্বারা পবিত্রতা অর্জিত হয় সেক্ষেত্রে রমজানের পরিপূর্ণ ফায়দা অর্জন সহজ হবে।

🍁রমজান তারা যেন আমরা প্রতিটি পরিবার পরিপূর্ণ ফায়দা অর্জন করতে পারি সেক্ষেত্রে শাবান মাসেই রমজানকে নিয়ে একটি পরিকল্পনা করা এবং সে পরিকল্পনা সামনে রেখে শাবান থেকেই আমল শুরু করে দেয়া চাই। তাহলে আশা করা যায় রমজান দ্বারা আমরা লাভবান হব।

🍁এটা দুর্ভাগ্য আমাদের সমাজে রমজানের প্রস্তুতি মনে করা হয় শাবান মাসেই রমজানের প্রস্তুতি স্বরূপ কেনাকাটা সেরে ফেলা। রমজানকে কেন্দ্র করে ভালো উন্নত খাবারের ব্যবস্থাপনার জমজমাট আয়োজন হওয়া। বাহারি ইফতারির আয়োজন ইফতারি অনুষ্ঠান, উদরপূর্তি আর ব্যবসায়ীদের ব্যবসার সাফল্যের সিজনে পরিণত হয়েছে। রমজানের তাকওয়া অর্জনের শিক্ষা থেকে বহুদূরে আমাদের অবস্থান। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা চাই

Scroll to Top