মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার লক্ষ্য কি?

আজকের আলোচনার বিষয় মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার লক্ষ্য কি? একজন ব্যক্তি কেন বাঁচবে কিভাবে বাঁচবে ইসলাম তা ঠিক করে দেয়। ইসলাম একজন ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং জান্নাতের উপযুক্ত করে তোলে। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই এ পৃথিবীতে মানুষের বেঁচে থাকার লক্ষ।

মানব জীবনের গুরুত্বপূর্ণ বিষয় তার বেঁচে থাকার লক্ষ্য ঠিক করা। কেন সে বাঁচবে তার জীবন সংগ্রাম কোন পথে হবে। এ লক্ষ্য অর্জন সে যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তার জীবন সফল। ভুল সিদ্ধান্ত গ্রহণ করলে সে ব্যর্থ ।

জীবনের এই এজেন্ডা নির্ধারণে অধিকাংশ মানুষ ভুল করে বসে। এটা মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল।

🔊 আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে কারীমে মানুষের জীবনের এজেন্ডা এবং লক্ষ্য বুঝিয়ে দিয়েছেন। একজন মুমিন ইমান গ্রহণের মাধ্যমে আল্লাহর দাসত্ব কে গ্রহণ করে। মানুষের জীবনের অন্যতম লক্ষ্য হলো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। জুলুম অবিচারের ময়লা আবর্জনা মুক্ত এক পৃথিবী গড়ে তোলা।

🔊 মানুষের জীবনের লক্ষ্য আল্লাহ কোরআনের মাঝে আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন। এরশাদ হয়েছে-

{ قُلۡ إِنَّ صَلَاتِی وَنُسُكِی وَمَحۡیَایَ وَمَمَاتِی لِلَّهِ رَبِّ ٱلۡعَـٰلَمِینَ }

[Surah Al-Anʿām: 162]

{ إِیَّاكَ نَعۡبُدُ وَإِیَّاكَ نَسۡتَعِینُ }

[Surah Al-Fātihah: 5]

🔊 আল্লাহ কুরআনে আদেশ করেছেন মানুষ যেন আল্লাহর দাসত্ব গ্রহণ করে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দাসত্ব পরিহার করে।

{ قُلۡ إِنَّمَاۤ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ ٱللَّهَ وَلَاۤ أُشۡرِكَ بِهِۦۤۚ إِلَیۡهِ أَدۡعُوا۟ وَإِلَیۡهِ مَـَٔابِ }

[Surah Ar-Raʿd: 36]

{ ۞ قُلۡ إِنِّی نُهِیتُ أَنۡ أَعۡبُدَ ٱلَّذِینَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ لَمَّا جَاۤءَنِیَ ٱلۡبَیِّنَـٰتُ مِن رَّبِّی وَأُمِرۡتُ أَنۡ أُسۡلِمَ لِرَبِّ ٱلۡعَـٰلَمِینَ }

[Surah Ghāfir: 66]

🔊 একজন মুমিন কখনো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মহান জিম্মাদারীকে বাদ দিয়ে আল্লাহর দ্রোহীদের আনুগত্য করবে না।

{ وَلَا تُطِعۡ مَنۡ أَغۡفَلۡنَا قَلۡبَهُۥ عَن ذِكۡرِنَا وَٱتَّبَعَ هَوَىٰهُ وَكَانَ أَمۡرُهُۥ فُرُطࣰا }

[Surah Al-Kahf: 28]

{ فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تُطِعۡ مِنۡهُمۡ ءَاثِمًا أَوۡ كَفُورࣰا }

[Surah Al-Insān: 24]

আল্লাহর দ্রোহীদের এজেন্ডা দ্বীনকে পরাজিত করা। ‌ তারা আল্লাহর দিনকে পরাজিত করতে তাদের মেধা আশ্রম অর্থ জীবনকে ব্যয় করে। এর মোকাবেলায় মুমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠার জন্য তার জীবনকে ব্যয় করে।

{ یُرِیدُونَ لِیُطۡفِـُٔوا۟ نُورَ ٱللَّهِ بِأَفۡوَ ٰ⁠هِهِمۡ وَٱللَّهُ مُتِمُّ نُورِهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡكَـٰفِرُونَ (😎 هُوَ ٱلَّذِیۤ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِینِ ٱلۡحَقِّ لِیُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّینِ كُلِّهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُشۡرِكُونَ (9) }

[Surah Aṣ-Ṣaff: 8-9]

🔊 কোরআনে কারীমের এই সমস্ত আয়াতের নির্দেশনাকে সামনে রেখে কথা পরিষ্কার-

একজন প্রকৃত ঈমানদারের এজেন্ডা আল্লাহর পক্ষ থেকে ঠিক করা একজন মুমিন তার জানমাল মেধা সম্পদ রক্ত আল্লার দিন প্রতিষ্ঠার পথে বিনিয়োগ করবে। একজন মুমিন কোন জালেম কাফেরের এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার হতে পারে না।

🔊 আমরা যদি প্রকৃত মুমিন হই তাহলে ইসলাম প্রতিষ্ঠা করাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া চাই। জীবনের লক্ষ্য নির্ধারণে আমাদের ভুলের কারণেই ফেরাউন কারণ নমরুদের মতো চরিত্র যুগে যুগে প্রতিষ্ঠিত হয়।

একজন মুমিনকে নির্ভুল আকিদা নির্ভুল নামাজ আদায়ের সাথে সাথে জীবনের লক্ষ্য উদ্দেশ্য পুরনেও হতে হবে নির্ভুল। ৯০ ভাগ মুসলমানের একটি দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত না থাকে তাহলে এ বিষয়টি বুঝতে হবে এদেশে মুসলমানদের এজেন্ডা এবং লক্ষ্য ঠিক নেই।

দেশে মসজিদ মাদ্রাসা আছে নামাজি রোজাদার আছে হাজী ও দানবীর আছে কিন্তু সমাজ ও রাষ্ট্রে ইসলাম পরাজিত আর এর বিপরীতে সেখানে বিজয়ী শয়তান ও তার অনুসারীরা আর অন্যতম কারণ দ্বীন প্রতিষ্ঠার এবাদতের ব্যাপারে শিথিলতা। আমাদেরকে দিন প্রতিষ্ঠার জিম্মাদারী নিয়ে জেগে উঠতে হবে। তাহলেই স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।

🔊 দ্বীন প্রতিষ্ঠা মমিন জীবনের এক মহান এবাদত। কোরআনে কারিমে দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব অসংখ্য আয়াতে তুলে ধরা হয়েছে।

{ وَأَنزَلۡنَاۤ إِلَیۡكَ ٱلۡكِتَـٰبَ بِٱلۡحَقِّ مُصَدِّقࣰا لِّمَا بَیۡنَ یَدَیۡهِ مِنَ ٱلۡكِتَـٰبِ وَمُهَیۡمِنًا عَلَیۡهِۖ فَٱحۡكُم بَیۡنَهُم بِمَاۤ أَنزَلَ ٱللَّهُۖ وَلَا تَتَّبِعۡ أَهۡوَاۤءَهُمۡ عَمَّا جَاۤءَكَ مِنَ ٱلۡحَقِّۚ

وَأَنِ ٱحۡكُم بَیۡنَهُم بِمَاۤ أَنزَلَ ٱللَّهُ وَلَا تَتَّبِعۡ أَهۡوَاۤءَهُمۡ وَٱحۡذَرۡهُمۡ أَن یَفۡتِنُوكَ عَنۢ بَعۡضِ مَاۤ أَنزَلَ ٱللَّهُ إِلَیۡكَۖ فَإِن تَوَلَّوۡا۟ فَٱعۡلَمۡ أَنَّمَا یُرِیدُ ٱللَّهُ أَن یُصِیبَهُم بِبَعۡضِ ذُنُوبِهِمۡۗ

أَفَحُكۡمَ ٱلۡجَـٰهِلِیَّةِ یَبۡغُونَۚ وَمَنۡ أَحۡسَنُ مِنَ ٱللَّهِ حُكۡمࣰا لِّقَوۡمࣲ یُوقِنُونَ

[Surah Al-Māʾidah: 48-50]

🔊 আসুন আল্লাহর দ্বীনকে বিজয়ী করি। ইসলাম প্রতিষ্ঠার মহান সংগ্রামে আত্মনিয়োগ করি।

Scroll to Top